রাজশাহীর পুঠিয়ায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি এবং কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তাদের দুর্নীতির কারণে এলাকায় ৬ লাখ হাঁস-মুরগি এবং শতাধিক গবাদি পশুপালনকারী খামারীরা রোগব্যাধির ঝুঁকিতে পড়েছেন।এছাড়া, উপজেলার বিভিন্ন হাট-বাজারে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মাংস বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।উপজেলা প্রানিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ২৫১টি মুরগি খামার, ৭টি হাঁস খামার, ৩০টি গাভীর খামার, ৬টি ভেড়ার খামার এবং ২২টি গরু মোটাতাজাকরণ খামার রয়েছে। উপজেলার মুরগি পালনসংখ্যা প্রায় ৬ লাখ ৩৪ হাজার।গবাদি পশুপালনকারীরা অভিযোগ করেছেন, প্রানিসম্পদ অফিসের ডাক্তাররা রোগব্যাধি শুরু হলে খামারে যান না। অফিসের কিছু কর্মচারী দীর্ঘদিন ধরে অবস্থান করলেও দায়িত্বপালন করেন না। তারা ব্যক্তিগতভাবে চিকিৎসা দিয়ে টাকা গ্রহণ করেন। এছাড়া, সরকারিভাবে খামারগুলোর জন্য কোনো ওষুধের ব্যবস্থা করা হয় না; খামারীরা নিজ উদ্যোগে রোগ প্রতিরোধের ওষুধ সংগ্রহ করে থাকেন।বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রানিসম্পদ অফিসে গেলে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে অনেক গবাদি পশুর রোগ নিয়ে খামারিরা এসে উপস্থিত হয়েছেন।মরিজান বেগম নামের এক মহিলা জানান, অফিসে আসলে ডাক্তার ওষুধ লিখে দেন, কিন্তু কিনে খাওয়াতে হয়। আফাজ উদ্দিন জানান, তারা যে ওষুধের পরামর্শ দেন, তা কোম্পানির সঙ্গে তাদের চুক্তির আওতায় থাকে; বাকী ওষুধ কিনতে খামারিদের বাড়তি খরচ করতে হয়।এক নাম প্রকাশে অনিচ্ছুক অফিসকর্মী বলেন, জাতীয় প্রানিসম্পদ সপ্তাহের সরকারি বরাদ্দকৃত টাকা সঠিকভাবে ব্যবহার না করে লুটপাট করা হয়েছে। কর্মচারীরা সপ্তাহে দুই-তিন দিন অফিসে উপস্থিত থাকেন, অফিসে আসলেও ওষুধ কোম্পানির প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় কার্যদিন শেষ করেন। দুপুর ২টার পর কেউ অফিসে থাকেন না।উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুর হাসান বলেন, “আমি নিয়মিত অফিসে উপস্থিত থাকি। অনেক সময় অফিসিয়াল কাজে বাইরে থাকতে হয়।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, Read more

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক Read more

সন্তান আছে প্রমাণ দিতে পারলে সাড়ে ২৪ লাখ টাকা দেবেন তানজিন তিশা
সন্তান আছে প্রমাণ দিতে পারলে সাড়ে ২৪ লাখ টাকা দেবেন তানজিন তিশা

সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা একটি টকশোতে মা হওয়ার ইচ্ছার কথা জানান। এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে Read more

বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন
বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিবর্তন করে নতুন বিধিমালা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসিইসি)। নতুন Read more

নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গেছে বিএনপির একটি Read more

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ফরিদপুর-খুলনা মহাসড়কের করিমপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ বৃহস্পতিবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন