রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বরাত দিয়ে এই বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও অংশ নেবেন। খবর আল-জাজিরার। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং তা বন্ধে চলমান আলোচনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হবে এই বৈঠকে। কূটনৈতিক অগ্রগতি, সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে, একই প্রেক্ষাপটে চীনকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চীন চাইলে আরও অনেক বেশি সহায়তা করতে পারে।’ তবে বেইজিংয়ের ভূমিকা নিয়ে তিনি অতটা হতাশ নন বলেও মন্তব্য করেন।ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেমন বিভিন্ন সংঘাতে তার মিত্রদের সহায়তা করে, তেমনি চীনের অবস্থানকেও তিনি পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখছেন না।এছাড়া, আগামী ১৪-১৫ মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলা-খুলনা মহাসড়কে সংঘর্ষে নিহত-২
মোংলা-খুলনা মহাসড়কে সংঘর্ষে নিহত-২

মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজের কাছে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Read more

স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত
স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত

আসন্ন এশিয়া কাপে ভারতের জার্সিতে দেখা নাও যেতে পারে কোনো প্রধান স্পনসরের লোগো। অনলাইন গেমিং প্রতিষ্ঠান ড্রিম ১১ সম্প্রতি বিসিসিআইয়ের Read more

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মুক্তিকে হত্যা, আদালতে ফাঁসির রায়
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মুক্তিকে হত্যা, আদালতে ফাঁসির রায়

নেত্রকোনার বারহাট্টায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণ হত্যা মামলায় কাওসার মিয়াকে (১৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে Read more

শ্যামলী বাসে ইয়াবা পাচার, ৬ হিজড়া গ্রেফতার
শ্যামলী বাসে ইয়াবা পাচার, ৬ হিজড়া গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ছয়জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার Read more

ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড
ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।রবিবার (২৮ সেপ্টেম্বর) চীনের জিলিন প্রদেশের একটি আদালত Read more

ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড
ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে আবাদি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ট্রাক্টর জব্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন