চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ছয়জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের সামনে এ অভিযান পরিচালিত হয়।মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে মাদক পাচারের তথ্য পেয়ে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ওই সময় শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬৭৫) চিহ্নিত করে থামানোর সিগন্যাল দিলে বাস থেকে কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি নেমে যাওয়ার চেষ্টা করে।পুলিশের সন্দেহ হলে তাদের নারী পুলিশের মাধ্যমে তল্লাশি করা হয়। এ সময় বিশেষ কায়দায় কোমড়ে লুকানো অবস্থায় তাদের ছয়জনের কাছ থেকে মোট সাড়ে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।ওসি আরও জানান, আটককৃতদের নাম ও ঠিকানা নিশ্চিত করার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীক্ষা শুরু আগেই ভাইরাল ছবি, কেন্দ্র সচিব বললেন ‘ভুল বোঝাবুঝি’
পরীক্ষা শুরু আগেই ভাইরাল ছবি, কেন্দ্র সচিব বললেন ‘ভুল বোঝাবুঝি’

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে Read more

বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক
বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক

বরগুনার তালতলীতে মো. আঃ ওয়াহাব সিকদার (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল Read more

ইসরায়েলের সেনা ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের সেনা ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক Read more

দুই টাকার তালের শাঁস টাঙ্গাইলে বিক্রি হচ্ছে ৩০ টাকায়!
দুই টাকার তালের শাঁস টাঙ্গাইলে বিক্রি হচ্ছে ৩০ টাকায়!

গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস Read more

উড়ে এসে নয়, মাঠের রাজনীতিতেই গড়া বিএনপি: মির্জা ফখরুল
উড়ে এসে নয়, মাঠের রাজনীতিতেই গড়া বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যদিয়ে Read more

বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক
বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক

প্রেমিক ভারতীয় নাগরিক, অন্যদিকে প্রেমিকা বাংলাদেশের। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কাজ করার সময় তাদের পরিচয়। এরপরই তৈরি হয় প্রেমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন