মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজের কাছে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর প্রায় দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রীজের কাছে একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনু হেসে বললেন ‘দিন আমাদেরও আসবে’
ইনু হেসে বললেন ‘দিন আমাদেরও আসবে’

আদালতে গ্রেপ্তার শুনানিতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। শুনানির এক পর্যায়ে Read more

আদালত হাজতে ডাকাতের হাতে মুঠোফোন, পাঁচ পুলিশ সদস্য ক্লোজড
আদালত হাজতে ডাকাতের হাতে মুঠোফোন, পাঁচ পুলিশ সদস্য ক্লোজড

কক্সবাজার জেলা আদালতের হাজতখানায় চাঞ্চল্যকর অনিয়মের ঘটনা ঘটেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার ভয়ঙ্কর অপরাধী হিসেবে পরিচিত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের Read more

জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের শি জিনপিংয়ের বৈঠক
জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের শি জিনপিংয়ের বৈঠক

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচির সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে উভয়ই গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার Read more

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেয়া হচ্ছে। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক Read more

মামলার আসামি হয়েও ওসি পদে পদায়ন!
মামলার আসামি হয়েও ওসি পদে পদায়ন!

নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় প্রধান আসামি থাকা সত্ত্বেও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব Read more

সুনামগঞ্জে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
সুনামগঞ্জে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সুনামগঞ্জ পৌর শহরে প্রতিবেশী মাদকাসক্ত হৃদয় বণিক (২৮) নামে এক যুবকের ছুরিকাঘাতে আল মুবিন মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন