ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে ভিভিআইপিদের নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। তবে এরপরও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেয়া হয়।সোমবার (২৭ এপ্রিল) চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে রাজা চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলার। সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি (ব্রিটিশ রাজার সফর) দারুণ হবে। তিনি খুবই নিরাপদ থাকবেন। হোয়াইট হাউস এলাকা সত্যিই খুব নিরাপদ।’ট্রাম্প আরও বলেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বা অন্য কোনও কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি।চার দিনের এ সফরে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত বৈঠক এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে কংগ্রেসে ভাষণ দেয়ার কথা রয়েছে রাজা চার্লসের। ইরান যুদ্ধ নিয়ে মতপার্থক্যের কারণে টানাপোড়েনে থাকা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক জোরদার করাই এ সফরের উদ্দেশ্য।তবে বাকিংহ্যাম প্যালেসের একটি সূত্র জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে এক বা দুটি কর্মসূচিতে সামান্য পরিবর্তন আনা হতে পারে। তবে সেই কর্মসূচিগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।এর আগে মুখপাত্র জানান, পরিস্থিতির সব অগ্রগতি সম্পর্কে পূর্ণভাবে অবহিত রয়েছেন চার্লস। শনিবারের (২৫ এপ্রিল) ঘটনায় ট্রাম্প, তার স্ত্রী ও সকল অতিথি অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।আরেকটি সূত্র জানায়, চার্লস ও ক্যামিলা ব্যক্তিগতভাবে ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করে সমবেদনা জানিয়েছেন।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ইলিশ আহরণকারী হতদরিদ্র জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
চট্টগ্রামে ইলিশ আহরণকারী হতদরিদ্র জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৭ হাজারেরও বেশি নিবন্ধিত জেলে রয়েছে, যাদের মধ্যে প্রায় সবাই সমুদ্রগামী, যাদের জীবিকা একমাত্র মাছ আহরণের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বিমানবন্দর থেকেই এভারকেয়ারে মায়ের কাছে যাবেন তারেক রহমান
বিমানবন্দর থেকেই এভারকেয়ারে মায়ের কাছে যাবেন তারেক রহমান

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের দিনটিকে স্মরণীয় করে রাখতে চান দলটির নেতাকর্মীরা। তারেক Read more

মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হলে বিদেশে Read more

আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩
আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩

বরগুনার আমতলীতে চোরাই ছাগলসহ তিনজন চোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার হাট এলাকা থেকে Read more

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন বৈঠকের আমেজের মধ্যেই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন