ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। এর আগে গতকাল রোববার অধিবেশন পরিচালনাকালীন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভার কার্যক্রম আজ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল উত্থাপন এবং জাতীয় ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে।এর আগে গতকাল রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা আশা প্রকাশ করে বলেন, বর্তমান বিএনপি সরকারের মেয়াদকালেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির একটি দেশে পরিণত হবে।তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।এদিন আলোচনায় অংশ নেন বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭), আবুল কালাম আজাদ সিদ্দিকী (টাঙ্গাইল-৭), মোরশেদ মিল্টন (বগুড়া-৭), বিশ্বাস জাহাঙ্গীর আলম (নড়াইল-১), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), আহাম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), তামিজ উদ্দিন (ঢাকা-২০), নূরুল ইসলাম (ভোলা-৪), মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (নারায়ণগঞ্জ-১), জামায়াতে ইসলামীর এম আবদুল আলিম (বাগেরহাট-৪), আবদুল করিম (গাইবান্ধা-২), এম তাজউদ্দিন খান (মেহেরপুর-১), এম নজমুল হুদা (মেহেরপুর-২), আবুল কাউসার এম নজরুল ইসলাম (গাইবান্ধা-৩), আমির হামজা (কুষ্টিয়া-৩), আবুল কালাম আজাদ (খুলনা-৬), মো. ইজ্জতুল্লাহ (সাতক্ষীরা-১), মুহাম্মদ আবদুল খালেক (সাতক্ষীরা-২), বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ উল্লাহ (ময়মনসিংহ-২) এবং স্বতন্ত্র সদস্য মোহাম্মদ সালমান ওমরসহ (ময়মনসিংহ-১) অন্য সংসদ সদস্যরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী শ্রমিক মৃত্যু: আশুলিয়ায় চতুর্থ দিনেও শ্রমিকদের বিক্ষোভ
নারী শ্রমিক মৃত্যু: আশুলিয়ায় চতুর্থ দিনেও শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের ৩টি কারখানায় শ্রমিকরা চতুর্থ দিনের Read more

অবশেষে জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ
অবশেষে জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

জনপ্রিয় গায়ক ও গীতিকার জুবিন গার্গের মৃত্যু হত্যাকাণ্ড নয়, বরং দুর্ঘটনার কারণে হয়েছে বলে সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে। তাদের প্রতিবেদনে উল্লেখ Read more

চিকিৎসা নিতে নিজেই পশু হাসপাতালে হাজির ‘বুদ্ধিমান’ কাক
চিকিৎসা নিতে নিজেই পশু হাসপাতালে হাজির ‘বুদ্ধিমান’ কাক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক দৃশ্যের জন্ম দিয়েছে একটি অসুস্থ কাক। পক্স রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার আশায় নিজেই Read more

শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরটি ‘গুজব’
শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরটি ‘গুজব’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে বলে দাবি করা সোশ্যাল মিডিয়া পোস্টের Read more

বিভক্তির আক্রোশ নয়, দেশপ্রেমের ঐক্য চাই: সিইউজে
বিভক্তির আক্রোশ নয়, দেশপ্রেমের ঐক্য চাই: সিইউজে

রাজনৈতিক বিভক্তিকে ঘিরে আক্রোশ নয়; আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক Read more

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরের শারীরিক অবস্থার উন্নতি
মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরের শারীরিক অবস্থার উন্নতি

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন