এপ্রিল মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছিল ২২১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আর সবশেষ পাঁচ দিনে এসেছে আরও ৩৬ কোটি ১০ লাখ ডলার। সব মিলিয়ে চলতি মাসের প্রথম ২৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।রোববার (২৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।এফএস
Source: সময়ের কন্ঠস্বর
