ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।মঙ্গলবার (৮ জুলাই) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।সংবাদমাধ্যমটি জানায়, উত্তর গাজার বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন এবং আরও ১৪ জন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার কিছু পরে এই বিস্ফোরণ ঘটে। সেসময় ইসরায়েলি সেনারা সেখানে স্থল অভিযান পরিচালনা করছিলেন।ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সেনারা পায়ে হেঁটে অভিযানে অংশ নিচ্ছিলেন, কোনও যানবাহনে ছিলেন না। বিস্ফোরণের পর যখন আহতদের উদ্ধার করার চেষ্টা চলছিল, তখন সেই এলাকাতেও গুলিবর্ষণ শুরু হয়।নিহত সেনারা হচ্ছেন- স্টাফ সার্জেন্ট মেইর শিমোন আমার (২০)। তিনি জেরুজালেমের বাসিন্দা এবং কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্য। সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)। তিনিও জেরুজালেমের বাসিন্দা ও একই ব্যাটালিয়নের সদস্য। সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) বেনইয়ামিন আসুলিন (২৮)। তিনি হাইফার বাসিন্দা এবং গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডে নিযুক্ত ছিলেন। স্টাফ সার্জেন্ট নোয়াম আহারন মুসগাডিয়ান (২০)। জেরুজালেমের বাসিন্দা নোয়াম কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্য। এবং স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নোল (২১)। তিনিও বেইত শেমেশের বাসিন্দা ও একই ব্যাটালিয়নের সদস্য।ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন। তাদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা গুরুতর।বেইত হানুন এলাকায় দীর্ঘদিন ধরেই হামাস ও অন্যান্য গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছে বলে মনে করছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। সেই কারণেই সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেড ও ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার ব্রিগেড যৌথভাবে অভিযান চালাচ্ছিল।অভিযানের আগেই ওই এলাকা বিমান হামলার মাধ্যমে টার্গেট করা হয়েছিল বলেও জানায় আইডিএফ। সাম্প্রতিক সময়ে গাজার উত্তরাঞ্চলে আইডিএফের সঙ্গে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সংঘর্ষ বেড়েছে এবং বিস্ফোরক ব্যবহার করে হামলার ঘটনাও আগের চেয়ে বেড়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড

ইসরায়েল ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। এছাড়াও অন্য ‘শত্রু’ দেশগুলোর সঙ্গেও ইরানের কোনও Read more

বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক
বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক

প্রেমিক ভারতীয় নাগরিক, অন্যদিকে প্রেমিকা বাংলাদেশের। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কাজ করার সময় তাদের পরিচয়। এরপরই তৈরি হয় প্রেমের Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক

মালয়েশিয়ার জোহর প্রদেশে পরিচালিত অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) জোহরের Read more

মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে হামলা, উৎপাদন বন্ধ
মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে হামলা, উৎপাদন বন্ধ

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানির একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলায় তেলক্ষেত্রের কার্যক্রম Read more

তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে
তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

গতকাল প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন