বাংলাদেশে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে ভারতকে কাজ করতে হবে। কিন্তু জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে ভারতকে চিন্তিত হতে হবে। আসন্ন নির্বাচনে জামায়াত বেশ ভালো ফল করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ইন্ডিয়া সেন্টারে “আমরা কি বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রস্তুত?” শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।জামায়াতকে ভারত বিরোধী ইঙ্গিত করে  হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, “এটি বলা ঠিক ক্ষমতায় যে আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু যে ক্ষমতায় আসবে সে যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে।”এছাড়া ভারতের সীমান্তবর্তী দেশ হওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন বলেও ইঙ্গিত দেন সাবেক এ কূটনীতিক। তিনি বলেন, “ভারতের নীতি হলো প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করা। কিন্তু যেসব দেশের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে। সেসব দেশে শুধুমাত্র অভ্যন্তরীণ বলতে কিছু নেই।”জামায়াত ইসলামী ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ‘সহায়ক শক্তি’ ছিল দাবি করে তিনি বলেন, ওই সময় জামায়াত নৃসংসতা চালিয়েছে। যারমধ্যে হিন্দুদের বিরুদ্ধে গণহত্যাও রয়েছে।এছাড়া জামায়াতকে মিসরের পুরোনো রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের অংশ হিসেবেও অভিহিত করেন হর্ষ। তিনি বলেন, “জামায়াতের হাতে রক্ত রয়েছে এবং তারা মুসলিম ব্রাদারহুডের অংশ। একই মুসলিম ব্রাদারহুড বাংলাদেশ, মিসর, পাকিস্তান এবং বিশ্বের অন্যান্য দেশে রয়েছে। আর তারা তাদের অবস্থান কখনো পরিবর্তন করবে না।”৬৩ বছর বয়সী হর্ষ বর্ধন কোনো প্রমাণ ছাড়া দাবি করেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে পাকিস্তনি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তৎপরতা বেড়েছে।সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়াএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবি রেজিস্টারকে পদত্যাগ করতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছে শিক্ষার্থীরা
জবি রেজিস্টারকে পদত্যাগ করতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছে শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার অধ্যাপক শেখ মোঃ গিয়াস উদ্দিনের পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একইসঙ্গে বিক্ষোভ Read more

চকরিয়া থেকে অপহৃত শিশু রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার
চকরিয়া থেকে অপহৃত শিশু রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকা থেকে অপহৃত শিশু ছাত্রী মীমকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যা Read more

রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই
রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৩৭টিতে প্রার্থী দিয়েছে, প্রার্থী না দেওয়া বাকিগুলোর মধ্যে Read more

বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোন নিহত হয়েছেন।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে মেহেন্দিগঞ্জে সদর ইউনিয়নের Read more

বুটেক্স অ্যাপারেল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
বুটেক্স অ্যাপারেল ক্লাবের  নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ক্লাবের ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ৪৬তম ব্যাচের অ্যাপারেল Read more

বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে
বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে

হঠাৎ করেই আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় দেড়ঘণ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন