রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন।সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ কয়েকটি এলাকার সড়ক থেকে কয়েক শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, উচ্ছেদ হওয়া হকারদের বিকল্প জায়গা ব্যবস্থা করে দেবে সরকার। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।এছাড়া স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ও ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের দিনক্ষণ
অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের দিনক্ষণ

অবশেষে নির্ধারিত হলো এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচির দিনক্ষণ। পুরুষ এশিয়া কাপের আসর বসবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে, ফাইনাল অনুষ্ঠিত হবে Read more

বিরামপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
বিরামপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুই ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। দুই জামাতে Read more

অঝোরে কাঁদলেন বঙ্গবীর, নাসরিন সিদ্দিকীর দাফন সম্পন্ন
অঝোরে কাঁদলেন বঙ্গবীর, নাসরিন সিদ্দিকীর দাফন সম্পন্ন

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর জানাজা নামাজে শরীক হয়ে অঝোরে Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৭৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৭৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন খাদ্য সহায়তা পেতে গিয়ে প্রাণ হারান।বৃহস্পতিবার Read more

ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু
ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের Read more

নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত
নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছিনতাইয়ের ঘটনার জেরে মারধরের শিকার হয়ে সাংবাদিক শাহ আলম খন্দকার (৪৫) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন