নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে আবু তালহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালহা (৪) ওই এলাকার আলী আকবরের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে আবু তালহাকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা ঘরের আশপাশ ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রিপন কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে ডুবে গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে মোটরসাইকেলে সিগন্যাল দেওয়ায় হামলার শিকার পুলিশ
সিলেটে মোটরসাইকেলে সিগন্যাল দেওয়ায় হামলার শিকার পুলিশ

সিলেট নগরীতে ম্যাজিস্ট্রেটের অভিযানের সময় মোটরসাইকেলে সিগন্যাল দেওয়ায় পুলিশ সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে।বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে এসএমপির Read more

হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি
হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের কেউ যেনদেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য Read more

পাকিস্তানে ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা ৩ শতাধিক পর্যটক
পাকিস্তানে ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা ৩ শতাধিক পর্যটক

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান (জিবি), আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) এবং খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে Read more

চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা
চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

কারও চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই মানুষের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ Read more

ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে ২০২৫: জাতিসংঘ
ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে ২০২৫: জাতিসংঘ

বিশ্ব ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হতে পারে ২০২৫ সাল। জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরাইলে
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরাইলে

ইসরাইলের বিভিন্ন এলাকায় ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেরুজালেম ও মধ্য ইসরাইলসহ দক্ষিণ ইসরাইলের একাধিক স্থানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন