দিনাজপুরের ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা এবং এই কাজে সহযোগিতার অভিযোগে বাড়িওয়ালা দম্পতিসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রানীগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন— ঘোড়াঘাটের কশিগাড়ী (রানীগঞ্জ বাজার) এলাকার মো. আনোয়ার হোসেন (৫০) ও তার স্ত্রী মোছা. যমুনা বেগম (৪০)। এ ছাড়া অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক হয়েছেন বিরামপুর উপজেলার উত্তরপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩০) এবং নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ার মোছা. তসলিমা খাতুন (৩০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে টাকার বিনিময়ে বহিরাগত নারী-পুরুষকে অসামাজিক কাজের সুযোগ করে দিতেন। শুক্রবার রাতে অপরিচিত এক নারী ও পুরুষ ওই বাড়িতে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। এ সময় ক্ষুব্ধ জনতা বাড়ির মালিক দম্পতিকেও অবরুদ্ধ করে রাখে।খবর পেয়ে ঘোড়াঘাট থানার এসআই মো. আহনাফ তাহমিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত চারজনকে আটক করে থানায় নিয়ে যান।তদন্তকারী কর্মকর্তা এসআই আহনাফ তাহমিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এলাকার সামাজিক পরিবেশ রক্ষায় আসামিদের বিরুদ্ধে সিআরপিসি আইনের ৫৪ ধারা মোতাবেক প্রসিকিউশন দাখিল করে জেলহাজতে পাঠানো হয়েছে।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় চারজনকে আটক করেছে। সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ
শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ

শরীয়তপুরে জাজিরার বড়কান্দি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই Read more

এস আই কামালের মাদক বাণিজ্য, ফেনসিডিলসহ সোর্স আটক
এস আই কামালের মাদক বাণিজ্য, ফেনসিডিলসহ সোর্স আটক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারে শতাধিক ফেনসিডিল বোতলসহ তিন পুলিশ সোর্সকে আটক করেছে ছাত্র-জনতা।বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত দেড়টায় এ Read more

চুল দিবস আজ
চুল দিবস আজ

আজ শনিবার (১ অক্টোবর), চুল দিবস। নুমি নামক যুক্তরাষ্ট্রের এক হেয়ার স্টাইল কোম্পানি ২০১৭ সালে দিবসটির প্রচলন করে। বিচিত্র এ Read more

সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ
সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো Read more

গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএসপিআর
গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএসপিআর

বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ভারত-সমর্থিত চার অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক Read more

৪৫ বছরেও জনবল নেবে এনআরবি ব্যাংক
৪৫ বছরেও জনবল নেবে এনআরবি ব্যাংক

এনআরবি ব্যাংক পিএলসিতে ‘কার্ড অপারেশনস (কার্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট: অফিসার টু জেএভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন