ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছিনতাইয়ের ঘটনার জেরে মারধরের শিকার হয়ে সাংবাদিক শাহ আলম খন্দকার (৪৫) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার কাইতলা (দক্ষিণ) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত টাইগার বাবুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে সাংবাদিক শাহ আলমের পরিবারের সদস্যরা বেড়াতে যাওয়ার সময় পথরোধ করে টাইগার বাবুল তাদের কাছ থেকে মানিব্যাগ, মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেয়। বিষয়টি জানার পর সাংবাদিক শাহ আলম কয়েকজনকে নিয়ে বাবুলের কাছে ঘটনার জবাবদিহি চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে টাইগার বাবুল তার মুখে ও বুকে কিল-ঘুষি মারলে শাহ আলম মাটিতে লুটিয়ে পড়েন।স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, ‘ঘটনার পরপরই জনতা টাইগার বাবুলকে ধরে পুলিশে দিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাতাহাতির এক পর্যায়ে সাংবাদিক শাহ আলম নিহত হন। বাবুল বর্তমানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’নিহত শাহ আলম খন্দকার নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক মাতৃজগত পত্রিকার স্থানীয় প্রতিনিধি ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৪
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৪

পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১০০৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত। এ Read more

বাবা হারালেন ইত্যাদির ন্যাতি’-খ্যাত নিপু
বাবা হারালেন ইত্যাদির ন্যাতি’-খ্যাত নিপু

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। দীর্ঘ তিন দশকেরও Read more

নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স
নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত Read more

মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি
মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি

মালদ্বীপে ভ্রমণেচ্ছু ও কর্মরত প্রবাসী কর্মীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের Read more

তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে নিষেধ করল চীন
তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে নিষেধ করল চীন

তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে চীন। শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন অংশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন