প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসে এক বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন ‘মা লিয়াংহুই’ নামে এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা দেড় মাসের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ নিয়েছে। বিদেশি নাগরিকের উপস্থিতির বিষয়টি গ্রামজুড়ে জানাজানির পর সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে জেলার মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই চীনা যুবক প্রেমিকার  বাড়িতেই অবস্থান করছেন।ওই চীনা যুবকের প্রেমিকা আনিকা আক্তার ওই এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে।তৌহিদুল ইসলামের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আনিকা আক্তারের সঙ্গে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের দু’জনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসেন চীনা যুবক মা লিয়াংহুই। বৃহস্পতিবার থেকে আনিকার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। শুক্রবার রাতে ভিনদেশি ওই যুবকের বিয়ের বিষয়টি জানাজানি হলে তাকে দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করছেন আশেপাশের মানুষ। ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন বিদেশি নাগরিক ওই এলাকায় অবস্থান করছেন শুনেছি। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং তার আসার কৃত উদ্দেশ্য জানতে পারবো।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা আমেনা বেগম (৫০) নামে এক নারীকে নিজ গৃহে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গভীর রাতে Read more

ভারতে কাশির সিরাপ খেয়ে ১৭ শিশুর মৃত্যু, তদন্তের নির্দেশ
ভারতে কাশির সিরাপ খেয়ে ১৭ শিশুর মৃত্যু, তদন্তের নির্দেশ

ভারতে গত এক মাসে কাশির সিরাপ কোল্ডরিফ খেয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। মৃত এই শিশুদের বয়স ১ থেক ৫ বছরের Read more

ইয়েমেনে জাতিসংঘ ভবনে যোদ্ধাদের অভিযান, ১১ সদস্য আটক
ইয়েমেনে জাতিসংঘ ভবনে যোদ্ধাদের অভিযান, ১১ সদস্য আটক

ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে কমপক্ষে ১১ জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। রোববার (৩১ আগস্ট) Read more

গাজায় অনাহারে আরো ৫ ফিলিস্তিনির মৃত্যু
গাজায় অনাহারে আরো ৫ ফিলিস্তিনির মৃত্যু

গাজায় অনাহারে আরো পাঁচজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৪ Read more

এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না যেসব স্বাস্থ্য সমস্যায়
এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না যেসব স্বাস্থ্য সমস্যায়

স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগে গুগলে ডাক্তারি পরামর্শ সার্চ দেন। চিকিৎসকরা এই কাজটি করা থেকে বিরত Read more

পাবনায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
পাবনায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের

পাবনার সাঁথিয়ায় বৃষ্টিহীন আবহাওয়ার মধ্যে আকস্মিক বজ্রপাতে পৃথক স্থানে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন