গাজায় অনাহারে আরো পাঁচজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৩৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আনাদোলুর।রবিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ৮৭টি মরদেহ আনা হয়েছে এবং ৪০৯ জন আহত হয়েছে।এতে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জন।বিবৃতিতে বলা হয়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকে রয়েছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।মন্ত্রণালয় আরো জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ৩১ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১৩২ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে সহায়তা নেওয়ার সময় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২হাজার ৪১৬ জনে এবং আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জনেরও বেশি।এছাড়া, গত ২৪ ঘণ্টায় অনাহার ও পুষ্টিহীনতার কারণে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দুর্ভিক্ষ–সংক্রান্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৮৭ জনে, যাদের মধ্যে ১৩৮ জন শিশু।স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২ মার্চ থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে গাজার সব সীমান্ত বন্ধ করে রেখেছে, যার ফলে সেখানে বসবাসরত ২৪ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেন্ট্রাল ইউনিভার্সিটির হাইব্রিড পদ্ধতি প্রত্যাখ্যান, অক্সফোর্ড মডেল দাবি
সেন্ট্রাল ইউনিভার্সিটির হাইব্রিড পদ্ধতি প্রত্যাখ্যান, অক্সফোর্ড মডেল দাবি

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাইব্রিড (স্কুলিং) পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ইউজিসি কর্তৃক Read more

তরুণদের হাত ধরে গঠিত হবে নতুন বাংলাদেশ: নাহিদ ইসলাম
তরুণদের হাত ধরে গঠিত হবে নতুন বাংলাদেশ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাজনীতি যারা করছেন, তারা ফ্যাসিবাদের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। Read more

প্রাইভেট হাসপাতাল সিলগালা, ডাক্তার সেজে প্রতারণা ১ লাখ টাকা জরিমানা
প্রাইভেট হাসপাতাল সিলগালা, ডাক্তার সেজে প্রতারণা ১ লাখ টাকা জরিমানা

যশোরের চৌগাছা উপজেলা শহরের সেই  মায়ের দোয়া প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাশের পল্লবী হাসপাতালের ভুয়া ডা. Read more

খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

যেভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম আছে
যেভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম আছে

বাংলাদেশে একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ Read more

সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংবিধান সংশোধনে গণভোটসহ একগুচ্ছ প্রস্তাব রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন