চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৌমাছির কামড়ে আনিসুর রহমান (৪৫) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত আনিসুর রহমান দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়া এলাকার বাসিন্দা ও আবু তাহেরের ছেলে। তিনি পেশায় ঝিনাইদহ জেলার খালিশপুর এলাকার একটি কোল্ডস্টোরের নৈশ প্রহরী ছিলেন।স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দায়িত্ব শেষে ভোরে পাখিভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে জয়রামপুর এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মৌচাক ভেঙে পড়ে এবং একাধিক মৌমাছি তাকে আক্রমণ করে। এ সময় একটি মৌমাছি তার কানের ভেতরেও ঢুকে পড়ে বলে জানা গেছে।তীব্র যন্ত্রণায় তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়, তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, মৌমাছির কামড়ে আক্রান্ত হওয়ার তথ্য পরিবারের কাছ থেকে পাওয়া গেছে, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।নিহতের প্রতিবেশীরা জানান, আনিসুর রহমান তিন সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুকার দাফন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুকার দাফন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন

পরিবারের ছোট মেয়েকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা সিদ্দিক আহমেদ। মেয়ে মাসুকা বেগম নিপু (৩৭) আট বছর আগে ঢাকার উত্তরার Read more

যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ
যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (৩১ জুলাই) তাদের Read more

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (০৩ নভেম্বর) ভোরে  মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় Read more

টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর)

জাপানের টোকিওতে চলছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এশিয়া কাপে আজ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। রয়েছে এনসিএল টি-টোয়েন্টিও। চলুন এক নজরে দেখে Read more

নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার: ইসি
নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার: ইসি

জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার Read more

প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা-শাকিল আহমেদ
প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা-শাকিল আহমেদ

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা।বুধবার (১১ জুন) বিকেল ৬টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন