দেশে স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনতে চায় সরকার- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। শনিবার (২৫ এপ্রিল) টেলিকম পলিসি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান।প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যাতে গরিব মানুষের হাতেও একটা স্মার্টফোন থাকে, সেজন্য সরকার এই উদ্যোগ নিতে চায়। যাতে তারাও ডিজিটাল সেবা পান।তিনি আরও বলেন, দেশের গরিব মানুষের কাছ থেকে ১০০ টাকার মোবাইল রিচার্জে সরকার সরাসরি ৩৮ টাকা করবাবদ কেটে নিচ্ছে। এটা ঠিক না।টেলিকম সেবায় আরোপিত ট্যাক্স-ভ্যাট কমানো নিয়ে সরকার এরইমধ্যেই কাজ শুরু করছে বলে জানান তিনি।তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভজি সেবার আওতায় আনতে চায় সরকার। একইসঙ্গে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও নিশ্চিত করতে চাই।প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, গ্রাহক মোবাইল সার্ভিস নিতে অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এটা আমাদের ব্যর্থতা।এসময় উপদেষ্টা হিসেবে কাজের জন্য সরকারের কাছ থেকে তিনি কোনো বেতন নেন না বলে জানান।উপদেষ্টা বলেন, কোনো সরকারি গাড়িও ব্যবহার করি না। আমি দেশের জন্য কাজ করতে এসেছি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার
আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার

ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখন কার্যত ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সামনে অসহায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ Read more

নিখোঁজের ৫ দিন পর ঘাটাইলে কলেজ নৈশ প্রহরীর লাশ উদ্ধার
নিখোঁজের ৫ দিন পর ঘাটাইলে কলেজ নৈশ প্রহরীর লাশ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর টাঙ্গাইলের ঘাটাইলের জিবিজি সরকারি কলেজের ইউসুফ আলী নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার Read more

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের ‘বহিরাগত’ বলে মন্তব্য করায় শুরু হয়েছে উত্তেজনা, যা গড়িয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে। ফেসবুকে Read more

নাঙ্গলকোটে ড্রেজারের দাপটে বসতবাড়ি হারাতে বসেছে অর্ধলক্ষাধিক মানুষ
নাঙ্গলকোটে ড্রেজারের দাপটে বসতবাড়ি হারাতে বসেছে অর্ধলক্ষাধিক মানুষ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ডাকাতিয়া নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ভয়াবহ নদীভাঙনের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে বহু Read more

সিলেটে ট্রাকের ধাক্কায় মহানগর তাঁতীদল নেতা নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় মহানগর তাঁতীদল নেতা নিহত

সিলেটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার Read more

বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, ধ্বসে পড়েছে কুয়াকাটা সী-বিচ সড়ক  
বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, ধ্বসে পড়েছে কুয়াকাটা সী-বিচ সড়ক  

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গত তিনদিন ধরে থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ কালো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন