ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন ও সহিংসতার মাধ্যমে ইসরাইল দীর্ঘমেয়াদে সফল হতে পারবে না বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নটি সাময়িকভাবে দমন করা গেলেও ভবিষ্যতে তা ‘টাইম বোমা’র মতো বিস্ফোরিত হওয়ার ঝুঁকি রয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) রাশিয়ার একটি পাবলিক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।ল্যাভরভ বলেন, ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়। তার মতে, ন্যায্য সমাধানের অভাব পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে।তিনি বলেন, বর্তমানে অনেকেই জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত সিদ্ধান্তগুলোকে উপেক্ষা করতে চাইছে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে এটি স্থায়ী সমাধান নয়।ল্যাভরভের মতে, গাজা ও পশ্চিম তীরে সামরিক শক্তি ব্যবহার করে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখা গেলেও এই সমস্যার সমাধান হবে না। এর বিপরীতে ভবিষ্যতে তা আরও বড় সংকট তৈরি করবে।তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি যে অবিচার চলছে এবং জাতিসংঘের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সংক্রান্ত বহু সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এই সমস্যার সমাধানে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে চায় আরব বিশ্ব।ল্যাভরভ আরও উল্লেখ করেন, আরব বিশ্বে ফিলিস্তিনিদের ওপর যে দমন-পীড়ন চলছে তা অত্যন্ত স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। এই পরিস্থিতির সমাধান না হলে ভবিষ্যতে সংঘাত আরও বেড়ে যাবে।উল্লেখ্য, পশ্চিম তীর ও গাজা উপত্যকাকে ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘ এই অঞ্চলকে দখলকৃত এলাকা হিসেবে গণ্য করে এবং সেখানে বসতি নির্মাণকে অবৈধ বলে মনে করে।  গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ২,৪০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে গোলাবর্ষণ, গুলি, অভিযান ও সম্পত্তি ধ্বংসের ঘটনা রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত
৬ মাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৪২২ শ্রমিক নিহত

চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) দেশে বিভিন্ন খাতে সংঘটিত ৩৭৩টি কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২২ জন শ্রমিক। ২০২৪ সালের Read more

পত্রিকা: ‘উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স আছে?’
পত্রিকা: ‘উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স আছে?’

আজ বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে সাবেক সিইসির জবানবন্দির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত, শেখ হাসিনার Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি Read more

লালপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপির শতাধিক কর্মী
লালপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপির শতাধিক কর্মী

নাটোরের লালপুরে বিএনপি থেকে শতাধিক কর্মী জামায়াত ইসলামে যোগদান করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার পর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া Read more

ইসরায়েলে যুদ্ধবিরোধী ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার ১৭
ইসরায়েলে যুদ্ধবিরোধী ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার ১৭

ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। টাইমস অব ইসরায়েল জানায়, শনিবার (০৪ এপ্রিল) যুদ্ধবিরোধী এই Read more

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নারী অনূর্ধ্ব-২০ দল ঘোষণা
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নারী অনূর্ধ্ব-২০ দল ঘোষণা

বাংলাদেশে আগামী ১১ জুলাই থেকে মাঠে গড়াবে নারীদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, চলবে ২১ জুলাই পর্যন্ত। ঘরের মাঠে আয়োজিত চার দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন