ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখন কার্যত ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সামনে অসহায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ আজমল। করাচিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আজমল বলেন, ‘বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রভাবের কারণে আইসিসি বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থে নিরপেক্ষ ও নীতিগত সিদ্ধান্ত নিতে পারছে না। এ অবস্থায় আইসিসির কার্যক্রম বন্ধ করে দেয়াই শ্রেয়।’আজমল আরও বলেন , ‘আইসিসি যদি ভারতের বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, তাহলে সংস্থাটির অস্তিত্বই অপ্রয়োজনীয়।’ তার অভিযোগ, ‘পাকিস্তানে না খেলার কোনো যৌক্তিক কারণ নেই ভারতের। কিন্তু আইসিসি এখন অসহায়, কারণ সংস্থাটি মূলত ভারতীয়দের দখলে চলে গেছে।’পাকিস্তানের সাবেক এই তারকা স্পিনার দাবি করেছেন, বেশ কয়েকটি টেস্ট খেলুড়ে দেশ তার হতাশার সঙ্গে একমত হলেও প্রকাশ্যে তা বলতে সাহস পাচ্ছে না। তার মতে, ভারতের বাজার ও অর্থনৈতিক প্রভাবের ওপর নির্ভরশীলতার কারণেই ক্রিকেট প্রশাসনে এক ধরনের অঘোষিত ক্ষমতার স্তর তৈরি হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ডার্বি’ জিতে পিএসজিকে বিদায় করলো প্যারিস এফসি
‘ডার্বি’ জিতে পিএসজিকে বিদায় করলো প্যারিস এফসি

নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে হেরে ক্যোপ দে ফ্রান্স থেকে বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে। সোমবার (১৩ জানুয়ারি) ঘরের মাঠে Read more

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের মনোনয়ন Read more

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি যুক্তরাষ্ট্রের, শুল্ক নামল ১৯ শতাংশে
ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি যুক্তরাষ্ট্রের, শুল্ক নামল ১৯ শতাংশে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ইন্দোনেশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের Read more

যশোরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
যশোরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

যশোরে যৌথ অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে শহরের রেলগেট ও শংকরপুরে বিশেষ অভিযান তাদের Read more

দেশজুড়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৬১ জন
দেশজুড়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৬১ জন

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৪৯ Read more

‘তারেক রহমান সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন’
‘তারেক রহমান সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেয়ার পর থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭-৮ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন