জাটকা সংরক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে চাঁদপুরের জাটকা প্রবণ এলাকায় সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা প্রদান করছে সরকার। পূর্বে যেখানে জেলেদের জন্য শুধুমাত্র চাল সহায়তা দেওয়া হতো, এবার তার সঙ্গে যুক্ত হয়েছে নিত্যপ্রয়োজনীয় আরও খাদ্যপণ্য।শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চাঁদপুরের মৎস্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেন।জানা যায়, জেলার প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় অর্ধলক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছেন। চলতি বছর জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় ৩৯ হাজার ৪০০ জেলের জন্য ৪ মাসে ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম দুই মাসের চাল বিতরণ সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় কিস্তির বিতরণ কার্যক্রম সদর উপজেলায় শুরু হয়েছে।এর পাশাপাশি পদ্মা-মেঘনার জাটকা প্রবণ এলাকার জেলেদের জন্য বিশেষ বরাদ্দ এসেছে। ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় এই অতিরিক্ত সহায়তা দেওয়া হচ্ছে।বিশেষ খাদ্য সহায়তার তালিকায় রয়েছে- ১০ লিটার সয়াবিন তেল, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ৮ কেজি মসুর ডাল।এ বিষয়ে, চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, দীর্ঘদিন ধরে জেলার জেলেরা অভিযোগ করে আসছিলেন যে, এক মাসে ৪০ কেজি চাল দিয়ে তাদের সংসার চালানো কঠিন।জেলেদের সেই বাস্তবতা বিবেচনা করেই সরকার এবার বাড়তি খাদ্য সহায়তার ব্যবস্থা করেছে। সরকারের এই উদ্যোগ জেলেদের জন্য স্বস্তি বয়ে আনবে এবং জাটকা সংরক্ষণে তাদের আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট
কালিয়াকৈরে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় গতরাতে সংঘটিত হয়েছে ডাকাতির ঘটনা। সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার মধ্যে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত Read more

ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে
ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে

জাতীয় সংসদ ভবনের পেছনে, স্বামীর কবরের পাশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমাহিত হয়েছেন। লাখো লাখো মানুষের উপস্থিতিতে Read more

পাবনায় সবজির চড়া দামে হিমশিম খাচ্ছে নিম্ন-মধ্যবিত্তরা
পাবনায় সবজির চড়া দামে হিমশিম খাচ্ছে নিম্ন-মধ্যবিত্তরা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কয়েক দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা Read more

ইন্দোনেশিয়াকে ১৫০ মিলিয়ন ব্যারেল তেল দেবে রাশিয়া
ইন্দোনেশিয়াকে ১৫০ মিলিয়ন ব্যারেল তেল দেবে রাশিয়া

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। Read more

বাংলাদেশ কনস্যুলেটে আ.লীগের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি
বাংলাদেশ কনস্যুলেটে আ.লীগের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরসহ স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে কনস্যুলেট Read more

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন