মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি জানিয়েছে, রাশিয়া তাদের সর্বোচ্চ ১৫০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করতে সম্মত হয়েছে।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সম্প্রতি মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠক করেন। ক্রেমলিনে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।সরকারি সূত্র অনুযায়ী, এই চুক্তির আওতায় রাশিয়া প্রথম ধাপে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল তেল বিশেষ দামে সরবরাহ করবে। প্রয়োজনে অতিরিক্ত ৫০ মিলিয়ন ব্যারেল তেলও দেওয়া হতে পারে।বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ফলে ইন্দোনেশিয়ার ওপর চাপ বেড়েছে। দেশটির মোট আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ২০–২৫ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যা মূলত হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনায় এই রুট ঝুঁকির মুখে পড়ায় বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে জাকার্তা।ইন্দোনেশিয়ায় এরই মধ্যে সরকারি কর্মচারীদের সপ্তাহে একদিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজদিখানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বেপারীপাড়া Read more

উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 
উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 

বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর গ্যাস সিলিন্ডার ভোক্তা পর্যায়ে ৬৯০ টাকা দাম নির্ধারণ করা থাকলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই গ্যাসের সিলিন্ডার Read more

মাঠজুড়ে সরিষা হলুদের বিছানা, বাম্পার ফলনের আশা
মাঠজুড়ে সরিষা হলুদের বিছানা, বাম্পার ফলনের আশা

যশোরে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদের সরিষার ছোঁয়া। হিমেল বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুল। এই সুন্দর দৃশ্য মানুষের নজর কাড়ছে। দুর Read more

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প
ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। Read more

তীব্র শীত কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস
তীব্র শীত কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় মৌসুমের Read more

ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের
ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ শেষ করার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পদক্ষেপ নিয়েছেন। তিনি রোববার মিশর ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন