যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ‘ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ খুলে দিয়েছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানী তেহরানে অবস্থিত এই বিমানবন্দরটি খুলে দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।তবে বিমানবন্দর খুললেও পূর্ণমাত্রার কার্যক্রম বা অপারেশন এখনও চালু হয়নি। মেহের নিউজের প্রতিবেদন অনুসারে, আজ শনিবার ‍ওমানের রাজধানী মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল শহর এবং সৌদি আরবের মদিনা শহরে যাত্রীবাহী ফ্লাইট চালু করা হয়েছে।ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশ কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথ বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। যুদ্ধ শুরুর দিনই, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি নিজেদের আকাশসীমা এবং বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছিল ইরান।টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ইরানে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল ২২ এপ্রিল, কিন্তু ২২ এপ্রিলের আগের দিন ২১ এপ্রিল এক ঘোষণায় ইরানে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ৩ দিন পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ
কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ প্রকাশিত হয়নি 'প্রথম আলো' ও 'দ্য ডেইলি স্টার' পত্রিকা। শুক্রবার (১৯ ডিসেম্বর) এ Read more

নাটোরে নিখোঁজের চার দিন পর যুবকের মরদেহ উদ্ধার
নাটোরে নিখোঁজের চার দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের চার দিন পর নাটোরের বড়াইগ্রাম থেকে সোহাগ হোসেন নামে এক যুবকের চোখ উপড়ানো ও পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার Read more

জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি
জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস আকস্মিকভাবে ইন্টার মায়ামির ডাগ আউটে দাঁড়ালেন। অপ্রত্যাশিতভাবে জাভিয়ের মাসচেরানো পদত্যাগ করলে প্রধান কোচ হন হোয়োস। Read more

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো ছিল ভুল সিদ্ধান্ত: ব্রিটিশ চ্যান্সেলর
ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো ছিল ভুল সিদ্ধান্ত: ব্রিটিশ চ্যান্সেলর

ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধে জড়ানোকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ চ্যান্সেলর র‍্যাচেল রিভস। ওয়াশিংটনে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন