চলমান তীব্র দাবদাহে টাঙ্গাইলের নাগরপুর উপজেলাজুড়ে পল্লী বিদ্যুতের অঘোষিত ও লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়, অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় ব্যাঘাত —সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলার দুটি সাবস্টেশনে মোট বিদ্যুতের চাহিদা প্রায় ২৮ মেগাওয়াট হলেও বাস্তবে সরবরাহ করা হচ্ছে মাত্র ৮ থেকে ৯ মেগাওয়াট। ফলে ব্যাপক ঘাটতি তৈরি হয়ে উপজেলাজুড়ে দৈনিক প্রায় ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।অন্যদিকে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ গ্রিডের আওতায় ৮টি লাইনে মোট চাহিদা প্রায় ১২০ মেগাওয়াট হলেও বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র ৫০ মেগাওয়াট। এই ঘাটতির প্রভাব সরাসরি নাগরপুরসহ আশপাশের এলাকায় পড়ছে।বর্তমানে এসএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিনের বেলা তীব্র গরম আর রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় চরম দুর্ভোগে পড়েছে তারা।একজন এসএসসি পরীক্ষার্থী বলেন,“রাতে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পড়তে হচ্ছে। গরমে ঠিকমতো বসাও যায় না, পড়াশোনায় মনোযোগ ধরে রাখা খুব কঠিন হয়ে গেছে।”অভিভাবকরাও সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন অভিভাবক বলেন,“এভাবে চললে আমাদের সন্তানরা পরীক্ষায় ভালো করতে পারবে না। পড়াশোনার পরিবেশই নেই।”অন্যদিকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সংকটের কারণে রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। একজন রোগীর স্বজন বলেন,“ওয়ার্ডে প্রচণ্ড গরম, বিদ্যুৎ না থাকায় ফ্যান চলে না। রোগী কষ্টে ছটফট করছে।”স্থানীয়দের অভিযোগ, কোনো পূর্বঘোষণা ছাড়াই দিন-রাত বেশির ভাগ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। নিয়মিত বিল পরিশোধ করলেও সেবার মান নিয়ে চরম অসন্তোষ রয়েছে গ্রাহকদের মধ্যে।এ বিষয়ে নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এ জি এম নয়ন চন্দ্র সরকার মুঠোফোনে জানান,“লোডশেডিংয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা চলছে। বর্তমান পরিস্থিতিতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিছুটা লোডশেডিং হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।”ভুক্তভোগী এলাকাবাসী বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তিতে পুরস্কার চাওয়ায় ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’
শান্তিতে পুরস্কার চাওয়ায় ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’

বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। এরই মধ্যে শোটির ১৯তম সিজন Read more

শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে টানা Read more

নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা ইরানের
নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা ইরানের

ইসরাইলের সংঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানান, Read more

গুজরাট মডেলে ভারত চালাতে চান মোদী
গুজরাট মডেলে ভারত চালাতে চান মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের নির্বাচনী প্রচারে বলেছিলেন, তিনি গোটা ভারতকে গুজরাট বানাতে চান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ১৩ বছরে Read more

পহেলা বৈশাখে উৎসবের নগরীতে রূপ নিচ্ছে রাজধানী
পহেলা বৈশাখে উৎসবের নগরীতে রূপ নিচ্ছে রাজধানী

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে রাজধানী ঢাকা রূপ নিতে যাচ্ছে এক বিশাল সাংস্কৃতিক উৎসবের নগরীতে। বৈশাখী আনন্দ, সংগীত আর Read more

পত্রিকা: ‘জামায়াত-এনসিপি আলোচনার মাঝে আট দলে টানাপোড়েন’
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি আলোচনার মাঝে আট দলে টানাপোড়েন’

তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত নানা খবর আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে প্রাধান্য পেয়েছে। এছাড়া, নির্বাচনী সমঝোতার পথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন