পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। টুর্নামেন্টে ভাঙ্গুড়া উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বাছাইকৃত ৭টি বালক দল এবং ৭টি বালিকা দল অংশগ্রহণ করছে।শনিবার (২৫ এপ্রিল) সকালে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার।উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব:) মাহবুব উল আলম বাবলু, ভাঙ্গুড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান, ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী।ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে প্রতি বছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।টুর্নামেন্টে বালক বালিকা-উভয় পর্যায়ের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে উপজেলার চর-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভদ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।আগামীকাল রবিবার সেমিফাইনাল এবং ২৭ এপ্রিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
