পাবনার চাটমোহরে সাপের কামড়ে শিকদার হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মহসিন আলীর ছেলে। এর আগে শিশুটিকে সাপে কাটার পর স্থানীয় ওঝার কাছে নিয়ে যান স্বজনরা। সন্ধ্যার পর হাসপাতালে নিয়ে আসার সময় মারা যায় শিশুটি।জানা গেছে, বাড়ির পাশের একটি বাগানে সোমবার বিকেলে সমবয়সীদের সঙ্গে ক্রিকেট খেলছিল শিকদার হোসেন নামের ওই শিশুটি। এ সময় বল আনতে জঙ্গলের মধ্যে গেলে শিশুটির পায়ে সাপে দংশন করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে শিশুটিকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিষ নামাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই ওঝা। পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় সন্ধ্যা ৭টার দিকে পথেই মারা যান শিকদার হোসেন নামের ওই শিশুটি।চাটমোহর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। হাসপাতালে সাপে কাটার ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে আছে। অথচ ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে অকালে প্রাণ গেল শিশুটির। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান
হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ যে গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে পরিবাহিত হয়, সেই কৌশলগত 'হরমুজ প্রণালি' দিয়ে যাতায়াতকারী Read more

রায়পুরে দুস্থ ভাসমান জেলেদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ
রায়পুরে দুস্থ ভাসমান জেলেদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে অস্বাভাবিক পরিস্থিতি। ঠিক সেই সময়ে দুস্থ ও অসহায় ভাসমান জেলেদের পাশে দাঁড়ালেন রায়পুর Read more

বাংলাদেশে তদন্ত চললেও যুক্তরাজ্যে সম্পদ ‘লেনদেন’ হাসিনার ঘনিষ্ঠদের
বাংলাদেশে তদন্ত চললেও যুক্তরাজ্যে সম্পদ ‘লেনদেন’ হাসিনার ঘনিষ্ঠদের

যুক্তরাজ্যে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা তাঁদের মালিকানাধীন সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তর করছেন। এই ব্যক্তিদের সম্পদের বিষয়ে যখন বাংলাদেশে Read more

ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক আইডি বন্ধ করতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক আইডি বন্ধ করতে নোটিশ

ডা. জাহাঙ্গীর কবিরের নামে শত শত ভুয়া ফেসবুক আইডিসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ বিজ্ঞাপন ও প্রচারণা অবিলম্বে বন্ধ করতে Read more

‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই’
‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় গ্যাস সিন্ডিকেট ব্যবসায়ীকে জরিমানা
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় গ্যাস সিন্ডিকেট ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেসার্স রহমান সেনেটারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ।সোমবার (১২ মে) দুপুরে উল্লাপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন