কর্মীসহ অভিবাসীদের বেতনের সুরক্ষা ও কর্মস্থল হিসেবে স্বচ্ছতা বাড়াতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সৌদি আরবে সব গৃহকর্মীর বেতন ইলেকট্রনিক পদ্ধতিতে দেয়া বাধ্যতামূলক হচ্ছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, নগদ অর্থে বেতন দেয়ার পরিবর্তে অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বেতন পরিশোধ করতে হবে। খবর গালফ নিউজের।নতুন ব্যবস্থায় ‘মুসানেদ’ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে বেতন পরিশোধ করতে হবে। এতে বেতন নিয়ে বিরোধ কমবে, প্রশাসনিক প্রক্রিয়া সহজ হবে এবং গৃহকর্মী খাত আরও পেশাদার ও মর্যাদাপূর্ণ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এই ব্যবস্থায় গৃহকর্মীরা নিয়মিত ও নিরাপদভাবে বেতন পাওয়ার লিখিত প্রমাণ পাবেন, যা চুক্তি বাতিল বা নিজ দেশে যাতায়াতের ক্ষেত্রেও সহায়ক হবে।কর্মীরা চাইলে একই চ্যানেলের মাধ্যমে উৎস দেশে থাকা পরিবারের কাছে অর্থ পাঠাতে পারবেন। প্রয়োজনে মাদা কার্ড ব্যবহার করে অনুমোদিত স্থান থেকে নগদ অর্থ উত্তোলন করা যাবে। ২০২৪ সালের মাঝামাঝি থেকে ধাপে ধাপে এই নীতি বাস্তবায়ন শুরু হয়। ২০২৬ সাল থেকে এটি সব গৃহকর্মীর জন্য সার্বজনিকভাবে কার্যকর হবে।সম্প্রতি সৌদি আরবের শিল্প খাতে গতি আনতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার করতে লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক পরিষদ (সিইডিএ)-এর সুপারিশে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট। আনুমানিক ৭–৮ বছর পর সৌদি আরবে এই ইকামা (প্রবাসী কর্মী লেভি) ফি মওকুফ করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রকাশিত হচ্ছে তরুণ কবি রাফির ‘সুদিন ফিরে আসছে’
প্রকাশিত হচ্ছে তরুণ কবি রাফির ‘সুদিন ফিরে আসছে’

প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’। বইটি প্রকাশ করছে বর্ষা দুপুর প্রকাশনী। প্রচ্ছদ Read more

টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)
টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)

আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দিনে আছে দুটি ম্যাচ। ভোরে অ্যাশেজের চতুর্থ টেস্ট (বক্সিং ডে টেস্ট) শুরু Read more

রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত
রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাবুল একটি ট্রাকের সহকারী (হেলপার) Read more

ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত ১৯তম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পৌনে ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত Read more

সাংবাদিকরা দেশের জনগণের মুখপাত্র: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকরা দেশের জনগণের মুখপাত্র: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

চাঁদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ Read more

গাজায় যুদ্ধ বন্ধে অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে বিক্ষোভ
গাজায় যুদ্ধ বন্ধে অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।দেশটির ব্রিসবেন শহরের কেন্দ্রস্থল থেকে হাজার হাজার মানুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন