পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে একজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝাড়ি বাজার এলাকার করতোয়া নদীসংলগ্ন এলাকায় অভিযানটি চালানো হয়।দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে সেনাবাহিনী ও দেবীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি ট্রাক্টরসহ চালক রাজু ইসলাম ও শান্ত আহমেদকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।আদালতের রায়ে রাজু ইসলামকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা লঙ্ঘন করায় দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। তবে রাজু ইসলাম অর্থদণ্ডের অর্থ পরিশোধ করায় ট্রাক্টর দুটি ছেড়ে দেওয়া হয়।স্থানীয় প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলন রোধে যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত
লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত

লালমনিহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ Read more

চাঁপাইনবাবগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সকল ধরনের পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকালে সাড়ে ১০ টা Read more

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।রোববার দিবাগত Read more

এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের মিসাইল ও ড্রোন হামলার পর এবার ইয়েমেন থেকে ইসরায়েলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। রোববার (১৫ জুন) এ তথ্য জানায় Read more

কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—কক্সবাজার Read more

মেসির ভারত সফর নিয়ে শঙ্কা!
মেসির ভারত সফর নিয়ে শঙ্কা!

আগামী ডিসেম্বরে ভারত সফরে আসার কথা রয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যদিও এটি ব্যক্তিগত সফর, তবে তার আগেই জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন