নাটোরের নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে ১০০০ লিটার মজুদকৃত তেল উদ্ধার এবং এক ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত তেলের মধ্যে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার প্রেট্রোল রয়েছে। অভিযুক্ত মোঃ মুকুল হোসেন উপজেলার পীরগাছা বাজারে অবস্থিত ডিপো মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের মালিক।শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে উপজেলার পীরগাছা বাজারে অভিযানটি পরিচালনা করেন, নলডাঙ্গা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান।জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে প্রশাসনের অভিযানে অভিযুক্ত ব্যাক্তি মোঃ  মুকুল হোসেন এর নিকট হতে ৫০০ (পাঁচশত) লিটার ডিজেল এবং ৫০০ (পাঁচশত) লিটার পেট্রোল মজুদ অবস্থায় পাওয়া যায়। তদন্তে প্রমাণিত হয় যে, তিনি সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় না করে ডিজেল প্রতি লিটার ১২০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ১৪০ হতে ১৫০ টাকার অধিক মূল্যে বিক্রয় করছিলেন। অনিয়মের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।পরবর্তীতে জব্দকৃত ৫০০ (পাঁচশত) লিটার পেট্রোল ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যান এর জিম্মায় সাধারণ মোটরসাইকেল চালকদের নিকট সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। একইভাবে জব্দকৃত ৫০০ (পাঁচশত) লিটার ডিজেলও চেয়ারম্যানের জিম্মায় সাধারণ কৃষকদের নিকট সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। এসময় অভিযানে নলডাঙ্গা থানা পুলিশ সহযোগিতা করেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়েজিদ লিংক রোড়ে রাতের বেলায় সড়ক বাতিতে ফিরেছে প্রাণ
বায়েজিদ লিংক রোড়ে রাতের বেলায় সড়ক বাতিতে ফিরেছে প্রাণ

বায়েজিদ লিংক রোডের সড়ক বাতির বিদ্যুতের মিটার ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যাওয়ার অজুহাতে দীর্ঘ আট মাস ধরে রাতের বেলায় Read more

তিন দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের
তিন দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

ঢাকার শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এতে যানচলাচল বন্ধ হয়ে ওই এলাকা যানজটের সৃষ্টি হয়েছে।তিন দাবিতে ‘ব্লকেড Read more

নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ
নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ

এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক Read more

বিরামপুরে তিন ফার্মেসির ১৫ হাজার টাকা জরিমানা
বিরামপুরে তিন ফার্মেসির ১৫ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের বিরামপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও বিক্রয়ের অপরাধে তিন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার Read more

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে এবং নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন