বায়েজিদ লিংক রোডের সড়ক বাতির বিদ্যুতের মিটার ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যাওয়ার অজুহাতে দীর্ঘ আট মাস ধরে রাতের বেলায় বন্ধ ছিল সড়ক বাতিল। যার কারণে অন্ধকারাচ্ছন্ন ছিল পুরো সড়ক। স্থানীয় ও এই সড়ক দিয়ে যাতায়াতকারীদের মধ্যে প্রতিটি মুহূর্ত ছিল আতঙ্ক। এই সড়কে ছিনতাই ডাকাতি ছিল হরহামেশা ঘটনা। এর প্রেক্ষিতে গত ১৬ মে “বায়েজিদ লিংক রোডে ৮ মাস ধরে অন্ধকার, নিরাপত্তা ঝুঁকিতে জনসাধারণ” শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশিত হয়। এতে টনক নড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। এখন সড়ক বাতিতে ফিরেছে প্রাণ।যার কারণে যাতায়াতে জনমনে নেমেছে স্বস্তি।কেটেছে আতঙ্ক। এতে স্থানীয়রা বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের প্রশংসা করেন।সর জমিনে গিয়ে দেখা যায়, দুই পাহাড়ের বুক চিরে বয়ে চলা বায়েজিদ লিংক রোড। যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে নগরকে। সড়কটির কারণে যান্ত্রিক জীবনে যেমনটি সহজ করেছে তার চেয়ে বেশি বৃদ্ধি করেছে প্রাকৃতিক সৌন্দর্য। এ যেন জনজীবনের জন্য একের ভিতর ডাবল স্বস্তি। যার কারণে প্রতিদিন পাহাড় ঘেরা ৬ কিলোমিটার সড়কটিতে প্রাকৃতিক সৌন্দর্য  ভরা ও মনোরম দৃশ্য দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। কিন্তু দীর্ঘ আট মাস ধরে এই রোডে সড়ক বাতির গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যাওয়াতে জ্বলতো না সড়ক বাতি। যার কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকত রাতের বেলায় সড়কটি। এদিকে সড়কটিতে রাতের বেলা যাতায়াতকারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। এ নিয়ে সময়ের কণ্ঠস্বর সংবাদ প্রকাশের পরে কয়েক দিনের মধ্যেই সড়ক বাতিতে সংযোগ স্থাপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।উল্লেখ্য যে,  এই সড়কে গরু বোঝায় ট্রাক লুট করে চালককে খুন করার ঘটনাও ঘটেছে।স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ বাবলু বলেন, দীর্ঘদিন এই সড়কে সড়ক বাতিতে বৃদ্ধ সংযোগ মাথাখার কারণে সঠিক বাতি জ্বলেনি । যার কারণে অন্ধকাআচ্ছন্ন হয়ে থাকত পুরো সড়ক। প্রতিনিয়ত গর্তে বিভিন্ন ধরনের চুরি, ছিনতাই ও ডাকাতি। কিন্তু সংবাদ  প্রকাশের পরে সড়ক বাতিগুলো মেরামত করা হয়। যার কারণে স্থানীয়দের মাঝে ও এই সরব দিয়ে যাতায়াতকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।মোঃ হারুন নামের এক কার চালক বলেন, সড়ক বাতিগুলো এতদিন  না জ্বলার কারণে এই সড়ক দিয়ে দিয়ে যেতে ভয় লাগতো। কিন্তু এখন সড়ক বাতিগুলো রাতের বেলায় জ্বলছে যার কারণে এই সড়ক দিয়ে যাতায়াতে স্বস্তি লাগে।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকৌশলী  আসাদ বিন আনোয়ার বলেন, গত বছরের আগস্ট মাসের দিকে এই সড়ক বাতি গুলোর মিটার,তার ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যায়। পুনরায় সেগুলো সড়ক বাতি সরঞ্জামগুলো মেরামত করে ঠিক করা হয়। বর্তমানে সড়ক বাত্তিগুলো রাতের বেলায় সচল রয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা
চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিতে ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সফরকে সরকারি Read more

পাকিস্তানে ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা ৩ শতাধিক পর্যটক
পাকিস্তানে ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা ৩ শতাধিক পর্যটক

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান (জিবি), আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) এবং খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে Read more

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ককটেল, হাসুয়াসহ ইউনুস মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাংশা উপজেলার পাট্টা Read more

চন্দ্রা টার্মিনালে যাত্রী ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট
চন্দ্রা টার্মিনালে যাত্রী ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনালে। দিনভর অনেকটা স্বস্তি থাকলেও সন্ধ্যার পর থেকে Read more

মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ
মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন