সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি জাতীয় পার্টি (এরশাদ) মনোনয়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের প্রথম জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমির আঙিনায় দাফন করা হবে।রাজনৈতিক জীবনের পাশাপাশি আবু নূর মোহাম্মদ বাহাউল হক শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি সোনারগাঁয়ে বাহাউল হক টেকনিক্যাল ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন।তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ কায়সার ও লিয়াকত হোসেন খোকা, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।এছাড়া শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া, সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এস এম সালাহউদ্দিন এবং এনসিপির জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।শোকবার্তায় নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, আবু নূর মোহাম্মদ বাহাউল হকের মৃত্যুতে সোনারগাঁবাসী একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবককে হারাল।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ঝড়-বৃষ্টিতে প্লাবিত বহু তাঁবু, ঝুঁকিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি
গাজায় ঝড়-বৃষ্টিতে প্লাবিত বহু তাঁবু, ঝুঁকিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি

ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত গাজায় নতুন দুর্যোগ বয়ে এনেছে শীতকালীন ঝড় বাইরন। চরম এই আবহাওয়ার জেরে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় Read more

বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা। শুক্রবার (২৪ অক্টোবর) এ ঘটনা Read more

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।রোববার দিবাগত Read more

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন লিটন দাস। তাকে দায়িত্ব দিয়েই সংযুক্ত আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট Read more

সরিষাবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
সরিষাবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো জামালপুরের সরিষাবাড়ীতেও পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। মঙ্গলবার Read more

‘ইরানে স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে’
‘ইরানে স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি। এছাড়া শত্রুদের সেনারা স্থল হামলা চালাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন