মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ ওমান সাগর ও হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। একদিকে মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি ফাঁকি দিয়ে ইরানের একটি পণ্যবাহী জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছেছে, অন্যদিকে ভারত মহাসাগরে ইরানের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, চালবাহী একটি ইরানি জাহাজ মার্কিন নৌবাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবরুদ্ধ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। এই যাত্রাপথে জাহাজটিকে সুরক্ষা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিশেষ নৌ-ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কব্জা থেকে নিজেদের বাণিজ্যিক জাহাজকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ঠিক একই সময়ে বিপরীতমুখী একটি ঘটনা ঘটেছে ভারত মহাসাগরে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা ম্যাজেস্টিক এক্স নামের ইরানের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে। পেন্টাগনের দাবি, ইরানের তেল পাচার নেটওয়ার্ক ভাঙার লক্ষ্যেই তারা এই অভিযান চালিয়েছে। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্যমতে, বিশ্বজুড়ে সামুদ্রিক নজরদারি কার্যক্রমের অংশ হিসেবেই তারা এই জাহাজটি আটক করেছে এবং যেখানেই প্রয়োজন হবে, সেখানেই তারা এমন অভিযান পরিচালনা করবে।মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, ইরান তাদের তেল পাচার নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করছে। এই নেটওয়ার্ক ভাঙতে তারা বিভিন্ন সময় সামরিক অভিযানের আশ্রয় নেয়। অন্যদিকে, ইরান এই ধরনের পদক্ষেপকে তাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে। তারা হরমুজ প্রণালিকে নিজেদের প্রভাব বলয়ের অংশ মনে করে এবং সেখানে মার্কিন উপস্থিতিকে সবসময়ই উসকানিমূলক হিসেবে দেখে।সূত্র: আনাদোলু এজেন্সির। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন
জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে Read more

বিএনপির চেয়ে বেশি ত্যাগ এ দেশে কেউ করেনি: আমীর খসরু
বিএনপির চেয়ে বেশি ত্যাগ এ দেশে কেউ করেনি: আমীর খসরু

বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। Read more

কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন
কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় মাদক ব্যবসা যেন রীতিমতো প্রকাশ্যে চলছে। এ নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হলেও থানা পুলিশের ভূমিকা Read more

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া Read more

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা, তা খতিয়ে দেখতে Read more

ফ্যাসিস্ট হঠাতে হেফাজতের অনেক অবদান: বিএনপি নেতা সালাহ উদ্দিন
ফ্যাসিস্ট হঠাতে হেফাজতের অনেক অবদান: বিএনপি নেতা সালাহ উদ্দিন

ফ্যাসিস্ট হঠাতে অরাজনৈতিক সংগঠন হিসাবে হেফাজতের যে অবদান, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, সে রকম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নেই, তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন