মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ব্যবহারকারী কিছু দেশকে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বন্ধুপ্রতিম’ রাষ্ট্রগুলোর জন্য এই পথ দিয়ে চলাচলে নির্ধারিত ফি মওকুফ করা হয়েছে।মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, বর্তমানে কয়েকটি দেশের জন্য এই ছাড় কার্যকর রয়েছে। বিশেষ করে রাশিয়ার মতো দেশের ক্ষেত্রে এই সুবিধা প্রয়োগ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।জালালি বলেন, ভবিষ্যতে এই নীতির কী পরিবর্তন হতে পারে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আপাতত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যতিক্রমী সুবিধা কার্যকর রাখতে কাজ করছে।যুক্তরাষ্ট্রের আরোপিত সামুদ্রিক অবরোধ এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই সিদ্ধান্ত কৌশলগত বার্তা বহন করছে। এর মাধ্যমে একদিকে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা হচ্ছে, অন্যদিকে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে তেহরান।এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় এরই মধ্যে প্রবেশ করেছে।সেন্টকম জানিয়েছে, রণতরীটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। তবে এটি আগে থেকেই মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে যোগ দেবে নাকি কোনো জাহাজকে প্রতিস্থাপন করবে—সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।সূত্র: মিডল ইস্ট আইএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ আলী।শনিবার (২৪ মে) দুপুরের দিকে তিনি বেনাপোল Read more

২০২৬ বিশ্বকাপে ইসরাইল অংশ নিলে সরে দাঁড়াবে স্পেন
২০২৬ বিশ্বকাপে ইসরাইল অংশ নিলে সরে দাঁড়াবে স্পেন

ইউরোভিশন কনটেস্ট থেকে নাম প্রত্যাহারের পর এবার ফুটবল বিশ্বকাপ নিয়েও মন্তব্য করেছেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

মিরসরাইয়ে আট ফুট লম্বা কিং কোবরা উদ্ধার
মিরসরাইয়ে আট ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কিং কোবরা (রাজ গোখরা) উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার টিম। সাপটির Read more

এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই
এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। Read more

যমুনায় ভাঙ্গনের কবলে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবার
যমুনায় ভাঙ্গনের কবলে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবার

বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীর তীব্র ভাঙ্গনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবার। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে Read more

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য এইচএম আফজাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আপলোড করে বিএনপির রাজনীতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন