আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে দিবসটি পালিত হবে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন বা পালন সংক্রান্ত পরিপত্রের ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তনের প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়।তারিখ পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করে আসছে।এছাড়া ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনামের মতো বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশগুলোও ২১ মে আন্তর্জাতিক চা দিবস পালন করে থাকে।তাই আন্তর্জাতিক এই তারিখের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পে কমিশনের সঙ্গে ৮ কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক আজ
পে কমিশনের সঙ্গে ৮ কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক আজ

প্রস্তাবিত নতুন বেতন স্কেলের বিষয়ে আজ সোমবার (২০ অক্টোবর) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আটটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন-২০২৫। বাংলাদেশ Read more

জাকসু নির্বাচনে বিদ্যুৎ বিভ্রাট, কারণ জানা নেই প্রশাসনের
জাকসু নির্বাচনে বিদ্যুৎ বিভ্রাট, কারণ জানা নেই প্রশাসনের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে আলোহীন হয়ে পড়েছে একাধিক ভোটকেন্দ্র। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

হোমনায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার
হোমনায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক স্থান থেকে কবির হোসেন (৭০) ও সাইজুদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ Read more

রাশিয়া একরাতে ৬২৩টি ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: জেলেনস্কি
রাশিয়া একরাতে ৬২৩টি ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: জেলেনস্কি

রাশিয়া শুক্রবার রাতে ৫৯৭টি ড্রোন ও ২৬টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১২ জুলাই) Read more

জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ
জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৬টি সমঝোতা স্মারক Read more

ভোলায় জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
ভোলায় জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

ভোলার চরফ্যাশনের পৌর সদরে জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল দিয়ে সংখ্যালঘু পরিবারের ৩ কোটি টাকা মূল্যের ৩৬ শতাংশ জমি জবরদখল করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন