ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। রোববার (০১ জুন) গঠিত এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে তাকে।আমিরুল ইসলাম সাগর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৭ সালের আগস্টে তিনি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহিষ্কার হন। তবে ২০১৯ সালের ১৭ এপ্রিল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সাগরকে সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল।এ বিষয়ে আমিরুল ইসলাম সাগর গণমাধ্যমকে বলেন, ‘২০১৯ সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে আর কিছুতে ছিলাম না। জিয়াউর রহমানের আদর্শের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসেবেই এনসিপিতে যোগ দিয়েছি।’উল্লেখ্য, গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা
স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা

স্ক্রিন টাইম এখন খারাপ খবরের প্রতীক হয়ে গেছে, তরুণদের মধ্যে হতাশা, আচরণগত সমস্যা এবং ঘুমের অভাবের জন্য একে দায়ী করা Read more

পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

পাকিস্তানে চালানো হামলার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিলি লিখেছেন, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।দেশের নিরাপত্তার Read more

জীবননগরে ঘরে ঘরে মৌসুমী জ্বরের প্রকোপ, হাসপাতালে ওষুধ সংকট
জীবননগরে ঘরে ঘরে মৌসুমী জ্বরের প্রকোপ, হাসপাতালে ওষুধ সংকট

চুয়াডাঙ্গার জীবননগরে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে মৌসুমী জ্বরের প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধই বেশি। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর Read more

মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, দেশকে সজাগ থাকতে হবে: ইমরান খান
মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, দেশকে সজাগ থাকতে হবে: ইমরান খান

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকতে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি নেতা ইমরান খান। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা Read more

১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২২ জুন
১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২২ জুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জুন থেকে যোগ্য প্রার্থীরা Read more

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (৩ জুন) কুয়ালালামপুরের জালান ইপো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন