চুয়াডাঙ্গার জীবননগরে চৈত্র মাসের টানা তাপদহ ও হপার পোকার আক্রমণে স্বাভাবিকের চেয়ে বেশি আমের গুটি ঝরে পড়ছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন এ উপজেলার আমচাষীরা। আমের গুটি ঝরে যাওয়ার কারণে উৎপাদন অনেক কম হওয়ার আশঙ্কা করছেন তারা।আম চাষিরা জানিয়েছেন, বাগানে নিয়মিত পানি সেচ ও নিয়মিত স্প্রে করেও আমের গুটি ঝরে পড়া ঠেকানো যাচ্ছে না।জীবননগর উপজেলায় ফসলের মাঠে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে অনেক আমের বাগান। তাছাড়া বসত বাড়ির আঙ্গিনায়, পুকুরপাড়ে, রাস্তার পাশে, জমির আইলসহ ফাঁকা জায়গায় বিভিন্ন জাতের আম গাছ রয়েছে।প্রথমে আম গাছের মুকুল দেখে আমের বাম্পার ফলনের আশা করেছিলেন অনেকেই। কিন্তু দেখা যায় কিছু দিন পরই আমের গুটিগুলো ঝরে পড়তে শুরু করেছে। প্রচন্ড গরম ও বৃষ্টির অভাবে আমের গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে। এ কারণে হালকা বাতাস হলেই ঝরে পড়ছে আমের গুটি।অনেক টাকা খরচ করে এবং সারাবছর বাগান পরিচর্যা করেও ফলন কমে যাওয়ায় আম চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন।জীবননগর উপজেলার উথলী গ্রামের আমচাষী আকবার আলী জানায়, আমার ১০ বিঘা জমিতে দু’টি আমের বাগান রয়েছে। এবার গাছে প্রচুর মুকুল এসেছিলো। কালবৈশাখী ঝড়ে অনেক গুটি ঝরে পড়েছে। এখন গরম আবহাওয়া ও হপার পোকার আক্রমণে প্রতিদিন অনেক আম ঝরে পড়ছে। পানি সেচ ও নিয়মিত স্প্রে করেও তেমন কাজ হচ্ছে না।লাবু মল্লিক নামের আরেক আম চাষি বলেন, এবার আম ঝরে পড়ার পরিমাণ বেশি। গাছের ডালে হাত দিলেই আম ঝরে যাচ্ছে। তীব্র তাপে এমন টা ঘটছে। তবে আশাকরি বৃষ্টি হলে এই সমস্যা কেটে যাবে।আম ব্যবসায়ী সুবারেক আলী বলেন, ৫ জন আম চাষির নিকট থেকে চুক্তিভিত্তিক ২০ বিঘা আমের বাগান কিনেছি। কিন্তু এই আবহাওয়ায় আমগুলো গাছে দাঁড়াচ্ছে না। প্রতিদিন সকালে বাগানে গিয়ে দেখি আমের গুটি ঝরে গাছের নিচে পড়ে আছে। এই অবস্থা চলতে থাকলে ব্যবসায় অনেক লোকসান হবে।জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, জীবননগর উপজেলায় আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, কাঠিমন, মল্লিকাসহ অনেক জাতের আম গাছ রয়েছে। তবে বাণিজ্যিকভাবে আম্রপালি জাতের চাষ বেশি হয়। এই বছর মোট ৬১২ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আমের চাষ হয়েছে। সাধারণত তীব্র তাপ ও হপার পোকার আক্রমণে আমের গুটি ঝরে পড়ে। আমের গুটি ধরে রাখার জন্য চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার দফা দাবিতে জয়পুরহাটে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন
চার দফা দাবিতে জয়পুরহাটে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত ও প্রতিস্থাপনসহ চার দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগ্রিস্টস্ Read more

পুঠিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা
পুঠিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

রাজশাহীর পুঠিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের অধীনে ‘শিখা প্রকল্পের’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা ১১টায় Read more

আজ ২০ অক্টোবর, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২০ অক্টোবর, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই
আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশে আংশিক মেঘের উপস্থিতি রয়েছে। তবে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে। একইসঙ্গে বৃষ্টিরও কোনো Read more

আওয়ামী লীগ এখন মরা হাতি: হাসনাত আব্দুল্লাহ
আওয়ামী লীগ এখন মরা হাতি: হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগ এখন মূলধারা থেকে ছিটকে পড়েছে এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

ইয়াবার চালানসহ ছদ্মবেশী ১৭ জেলে গ্রেফতার
ইয়াবার চালানসহ ছদ্মবেশী ১৭ জেলে গ্রেফতার

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন গভীর সাগর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় মাদক পাচারে জড়িত ১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন