টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য এইচএম আফজাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আপলোড করে বিএনপির রাজনীতির ছাড়ার ঘোষণা দিয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি এইচ এম আফজাল এ এই স্ট্যাটাস দেন। তবে তার স্ট্যাটাসটি নজরে আসে ২৩ অক্টোবর বৃহস্পতিবার।এইচএম আফজাল উপজেলা বিএনপির সদস্য ও উয়ার্শী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রামের বাসিন্দা ও দুই বারের সাবেক ইউপি সদস্য। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন আফজাল।তিনি তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘এই দলটিকে প্রচণ্ড ভালবাসতাম কিন্ত দলের সাথে আর সম্পর্ক রাখা সম্ভব হলো না। দীর্ঘ ৪ দশকের সকল সম্পর্ক বিছিন্ন অতীব জরুরি হয়ে পড়ায়, অদ্য ১৯/১০/২০২৫ ইং তারিখ হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে সকল প্রকার সম্পৃক্ততার অব্যাহতি গ্রহণ করিলাম।’আফজাল মুঠোফোনে বলেন, ছোট বেলায় বাবা-মার মুখে ধানের শীষ শুনে এই দলকে ভালবাসতাম। পরে ১৯৯০ সাল থেকে দলটির সক্রিয় কর্মী হিসেবে কাজ করছি। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এর আগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে থানা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালে সরকার বিরোধী আন্দোলন করায় তিনি রাজনৈতিক মামলায় আসামী হন।আফজাল হোসেন অভিমানের সুরে বলেন, ৩৫/৪০ বছর পর এসে মনে হচ্ছে দলের আদর্শ একজন কর্মী হতে পারেনি। এখন মনে হচ্ছে সবার সঙ্গে তাল মেলাতে পারছিনা। বিএনপি যারা করে তারা তো এখন খুবই উৎফুল্ল যে ক্ষমতায় আসছে। যার জন্যে এই সময়ে সরে যাওয়া ভাল। ২০০৩ সাল থেকে ২০১১ সাল এবং ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত দুই মেয়াদে ১৫ বছর মেম্বারের দায়িত্ব পালন করেছি। কেউ বলতে পারবে না কারো এক কাপ চা খেয়েছি। দলের নেতার সমর্থন নিয়ে ২০২২ সালে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম।অন্য কোন দলে যাওয়ার চিন্তা ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, এই মুহূর্তে অন্য কোন দলে যাওয়ার চিন্তা ভাবনা নেই। রাজনীতি করতে এসে জীবনে অনেক কিছু হারিয়েছি। এখন দলে ভিড় বেড়ে গেছে। এত ভীড়ের মধ্যে আমি তো দুর্বল মানুষ। আপনি তো আমার চাইতে হাজার গুণ বুঝতে পারছেন ভীড়টা কি পরিমাণ হয়ে গেছে। ভীড়ে চলার মতো শক্তি, সমর্থন, মানসিক, শারীরিক ও পারিপার্শ্বিক কোন শক্তিই আমার নাই। নেতাদের কাছে তো নতুন মুখের আকর্ষণ থাকে বেশি। নতুন টাকা যাদের আছে, তাদের প্রতি আকর্ষণ বেশি থাকে।’ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি রাজনীতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করার ঘোষণায় উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদকসহ কোন নেতা যোগাযোগ করেছে কি না জানতে চাইলে বলেন, ‘মির্জাপুর থেকে কেউ যোগাযোগ করেনি, তবে স্থানীয় অনেক নেতাকর্মীরা যোগাযোগ করেছেন।’এ ব্যাপারে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ জানান, ‘তাঁর ফেসবুক স্ট্যাটাস আমি দেখিনি এবং বিষয়টি কেউ আমাকে জানায়নি। যে কারণে মন্তব্য করতে চাচ্ছি না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবির সিদ্ধান্ত
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবির সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (৪ জানুয়ারি) ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে Read more

চট্টগ্রামে প্রশাসনের নীরবতায় পাহাড় গিলে নিচ্ছে দখলদাররা
চট্টগ্রামে প্রশাসনের নীরবতায় পাহাড় গিলে নিচ্ছে দখলদাররা

চট্টগ্রাম নগরীর লালখান বাজার– একসময় সারি সারি সবুজে মোড়া পাহাড়, পাখির কলতান আর প্রকৃতির শান্ত নীরবতায় ভরা ছিল এ অঞ্চল। Read more

হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো
হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো

লাতিন দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটকের বিষয়টি হঠাৎ করে ঘটলেও এর পরিকল্পনা চলছিল বেশ আগে Read more

হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলার সদর উপজেলায় একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

আগস্টেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম
আগস্টেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

চলতি জুলাই মাসের মতো আগামী আগস্ট মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকবে। এ নিয়ে টানা দুইমাস দেশের বাজারে জ্বালানি তেলের Read more

ভৈরবে ধর্ষণের অভিযোগে যুবক আটক, কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা
ভৈরবে  ধর্ষণের অভিযোগে যুবক আটক, কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা

কিশোরগঞ্জের ভৈরবে কিশোরী (১৬)কে ধর্ষণের অভিযোগে মাহফুজ মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে ভৈরব থানা পুলিশ। অভিযুক্ত যুবক উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন