১৩ বছরেও বিচারিক আদালতের গণ্ডি পার হতে পারেনি আলোচিত রানা প্লাজা মামলা। মূলত সাক্ষ্যগ্রহণেই আটকে আছে বিচারকাজ। দীর্ঘসূত্রিতার কারণে বিচার পাওয়া নিয়ে হতাশ খোদ আইনজীবীরাও। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারে ঘটে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা রানা প্লাজা ধস। ওই ঘটনায় প্রাণ হারান ১ হাজার ১৩৬ জন। এতো মানুষের প্রাণহানির এ ঘটনায় বদলে যায় দেশের তৈরি পোশাক খাতের চিত্র। কিন্তু ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি খুব একটা হয়নি।রানা প্লাজা ধসকে কেন্দ্র করে মোট চারটি মামলা করা হয়। এর মধ্যে শুধু ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গের একটি ছোট মামলা নিষ্পত্তি হয়েছে। অবহেলায় হত্যাসহ বাকি তিনটি মামলা এখনো বিচারিক আদালতের গণ্ডি পার হতে পারেনি। হত্যা মামলায় মোট ৫৯৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। বিচার প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতার কারণে ৪১ জন আসামির মধ্যে প্রধান অভিযুক্ত সোহেল রানা ছাড়া বাকিরা কেউ পলাতক, কেউ আবার জামিনে আছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এত বড় মানবিক বিপর্যয়কে কেন্দ্র করে আগের সরকারের সময় বিচার প্রক্রিয়ায় যথেষ্ট গুরুত্ব দেয়া হয়নি। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের প্রবণতাও বিচারকে গতিশীল হতে বাধাগ্রস্ত করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল মাহমুদ বলেন, আগের সরকারের সময় বিচার দ্রুত শেষ করার মতো সদিচ্ছার অভাব ছিল। বরং ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। ফলে দীর্ঘ সময় পার হলেও রাষ্ট্রপক্ষ থেকে তেমন কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরাও মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পক্ষে মত দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ খান খোকন বলেন, বাকি সাক্ষীরা আসুক, সাক্ষ্য-প্রমাণ শেষ হোক এবং আদালতের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সাক্ষ্য গ্রহণ শেষ ঘোষণা করা হোক। আইনজীবীদের মতে, বর্তমান গতিতে বিচারকাজ এগোতে থাকলে চলতি বছরে রায় ঘোষণার কোনো সম্ভাবনা নেই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির

আসন্ন জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর আগে জনগণের মতামত যাচাই করতে গণভোট আয়োজনের প্রস্তাব করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় Read more

পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ
পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ Read more

৩ বছরে মাত্র একটি অপারেশন, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি চরমে
৩ বছরে মাত্র একটি অপারেশন, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি চরমে

চিকিৎসক সংকট সহ নানান অজুহাতে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। দীর্ঘদিন ধরে জনবল সংকটের Read more

ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের
ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের

ইরানে যুক্তরাষ্ট্রের বাঙ্কার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে মনে করে ইসরায়েল। তেল আবিবের Read more

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে পুশইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে Read more

চোরাই মোবাইল কান্ডে দুই পুলিশের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ
চোরাই মোবাইল কান্ডে দুই পুলিশের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ

৪৪ ভারতীয় চোরাই মোবাইল কান্ডে ঝিকরগাছার থানার এসআই রাজু ও এএসআই ওয়ালিদের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ করেছেন উর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন