ইরানে যুক্তরাষ্ট্রের বাঙ্কার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে মনে করে ইসরায়েল। তেল আবিবের আশঙ্কা, এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। গত বৃহস্পতিবার ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা শুরু থেকেই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাই ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। গত ২২ জুন ৩০ হাজার পাউন্ড ওজনের বিশেষ বাঙ্কার বিধ্বংসী বোমার মাধ্যমে ইরানে এ হামলা চালানো হয়।গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পারনেল সাংবাদিকদের বলেন, ‘আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত এক থেকে দুই বছর পেছনে ঠেলে দিয়েছি। অন্তত প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা বিভাগের পর্যালোচনায় এমনটাই মনে করা হচ্ছে। যদিও শন পারনেল তাঁর এ দাবি প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করেননি। পারনেল বলেন, গোয়েন্দা বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, আসল সময়টা সম্ভবত দুই বছরের কাছাকাছি।ইসরায়েলের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা ১৮ হাজার সেন্ট্রিফিউজের বেশির ভাগই ধ্বংস হয়ে গেছে। তবে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। কিছু ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা করে সংরক্ষণ করা ছিল, যা এখনও ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারেন। তবে ওই ইসরায়েলি কর্মকর্তা হুঁশিয়ার করে বলেন, কেউ যদি সে ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে, তবে ইসরায়েল তা ধরে ফেলবে এবং আবার হামলা চালাবে।এদিকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলের বিশ্বাস, ১০ মাস আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর ইরান যে জোরেশোরে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে, তার যথেষ্ট প্রমাণ ইসরায়েলের হাতে আছে। নাসরাল্লাহ ছিলেন ইরানের গুরুত্বপূর্ণ মিত্র। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাসচিব রাফায়েল গ্রোসি বলেন, হামলার আগেই ইরান তাদের অনেক ইউরেনিয়াম মজুত সরিয়ে ফেলেছিল। তবে ইসরায়েলের ওই কর্মকর্তা বলেন, এটা সম্ভব নয়। কারণ, এমনটা করা খুবই কঠিন।ইরানের পরমাণু সমৃদ্ধকরণের উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রেই ভিন্ন ভিন্ন মত দেখা গেছে। দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বলেছিলেন, ইরান কোনো পরমাণু বোমা বানাচ্ছে না। কিন্তু ইসরায়েল বারবার দাবি করে ইরান বোমা বানানোর কাছাকাছি রয়েছে। গত তিন দশকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার ইরানের বিরুদ্ধে এ দাবি করেন। তাঁর বিরুদ্ধে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে আনার অভিযোগ রয়েছে।গত ১৩ জুন থেকে ইরানের ওপর হামলা শুরু করে ইসরায়েল। ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালায় তারা। জবাবে ইসরায়েলের হাইফা, তেল আবিবসহ বিভিন্ন বড় শহরের দিকে ইরান টানা ক্ষেপণাস্ত্র ছোড়ে। এগুলোর কিছু কিছু স্পর্শকাতর এলাকায় আঘাত হানে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় বিশেষ অভিযান, আ. লীগের দুই নেতা গ্রেপ্তার
পুঠিয়ায় বিশেষ অভিযান, আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান সরকার (৫৫) ও হজরত আলীকে (৬০) Read more

শাহজাহান খানের ঘনিষ্ঠ আ. লীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার
শাহজাহান খানের ঘনিষ্ঠ আ. লীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক Read more

বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কে পাহাড় ধস, যানচলাচল বন্ধ
বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কে পাহাড় ধস, যানচলাচল বন্ধ

রাতভর টানা মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১০ কিলোমিটার ও ১৪ কিলোমিটার নামক বেশ কিছু স্থানে পাহাড় ধসে পড়ে। শনিবার Read more

গিল, জাদেজা ও সুন্দরের সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র
গিল, জাদেজা ও সুন্দরের সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র

প্রথম ইনিংসে বড় লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। সেই স্বপ্ন আরও উজ্জ্বল করে ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ক্রিস ওকসের Read more

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে উত্তেজনা, উপ-উপাচার্যসহ ১০ জন অবরুদ্ধ
রাবিতে পোষ্য কোটা ইস্যুতে উত্তেজনা, উপ-উপাচার্যসহ ১০ জন অবরুদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় Read more

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্তির পথে ‘নল বড়শি’
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্তির পথে ‘নল বড়শি’

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার যন্ত্র ‘নল বড়শি’ ধীরে ধীরে বিলুপ্তির পথে। একসময় বর্ষা ও শরৎকালে স্থানীয়রা জলাশয়ের ধারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন