ভারত থেকে পুশইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (১৭ মে) সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বিজিবির ‌‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ভারতের পুশইনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। তবে এ ঘটনাকে উস্কানিমূলক মনে হচ্ছে না।সুন্দরবনসহ বিভিন্ন সীমান্তে ভারতীয় পুশইনের বিষয়ে তিনি বলেন, পুশইনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে। এছাড়া, ইউএনএইচসিআরের কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে। বিষয়টি নিয়ে কূটনীতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে। এ সময় পুশইনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে পুশইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার ফেরত পাঠানো হবে। এ সময় সবাই সহযোগিতা করলে ভারত পুশইন করত পারবে না বলেও মন্তব্য করেন তিনি।ভারত সুন্দরবনের জলসীমাসহ বিভিন্ন সীমান্তে পুশইন করেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভারত মান্দারবারি সীমান্ত এলাকা দিয়ে পুশইন করেছিল, সেখানে আমি পরিদর্শন করেছি। ভারতকে আমরা জানিয়েছি- আমাদের কোনো বাংলাদেশি যদি তাদের (ভারতে) ওখানে থেকে থাকে তাহলে প্রোপার চ্যানেলে পাঠান। যেমন ভারতের যারা বাংলাদেশে আছে তাদের আমরাও প্রোপার চ্যানেলে পাঠাই। আমরা কাউকে পুশইন করি না।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির সঙ্গে আনসার এবং স্থানীয় জনগণের প্রতিরোধে ভারত পুশইন করতে পারেনি। আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে ভারত পুশইন করতে পারবে না। বিজিবির সঙ্গে জনগণ এবং সাংবাদিক ভাই-বোনদের সহযোগিতা দরকার।পুশইন ঠেকাতে প্রতিবাদমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ডিপ্লোমেটিক সল্যুশনের (কূটনৈতিক সমাধান) জন্য এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে। কূটনৈতিক সমাধানের জন্য এ বিষয়ে আমাদের রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গেও কথা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানদের তথ্যের সঙ্গে বেহাত হয়েছে ব্রিটিশ গুপ্তচর ও বিশেষ বাহিনীর সদস্যদের নাম-পরিচয়ও
আফগানদের তথ্যের সঙ্গে বেহাত হয়েছে ব্রিটিশ গুপ্তচর ও বিশেষ বাহিনীর সদস্যদের নাম-পরিচয়ও

যুক্তরাজ্যের সরকার ইতোমধ্যে স্বীকার করেছে যে, আফগানিস্তানে ২০ বছর ধরে চলা যুদ্ধের সময় ব্রিটিশদের সাথে কাজ করা এবং যুক্তরাজ্যে পুনর্বাসনের Read more

বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার
বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

সম্প্রতি দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না তেল। দৈনিক Read more

সিরাজগঞ্জে বালু পরিবহনের বাল্কহেড থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে বালু পরিবহনের বাল্কহেড থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার যমুনা নদীর একটি ড্রেজারের ভেতর থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার Read more

নওগাঁয়ে ছুরিকাঘাতে নিহত ১
নওগাঁয়ে ছুরিকাঘাতে নিহত ১

নওগাঁয় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকে উপস্থিত থাকার জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে গোলাম হোসেন (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে।  বুধবার Read more

বেলকুচিতে ১৪৫৫ লিটার জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেলকুচিতে ১৪৫৫ লিটার জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর দোকান থেকে ১৪৫৫ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই Read more

জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল
জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল

জুলাই গণঅভ্যুত্থানের আটজন শহীদের গেজেট বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন