যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হাসিনা বেগমকে (৪৯) মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মিষ্টি কুমড়া গাছে মাচা দেওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসিনা বেগম ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।আহত হাসিনা বেগম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার স্বামীর জমিতে থাকা মিষ্টি কুমড়া গাছ টেনে নিয়ে নিজেদের মাচায় দিচ্ছিলেন প্রতিবেশী ওমর ফারুক বাবুলের স্ত্রী রাজিয়া। এই ঘটনার প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে বাবুলের নেতৃত্বে মিঠুন, রিনা ও রাজিয়া লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিপক্ষ তাকে বেধড়ক মারধর করে। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত হাসিনা বেগম বর্তমানে আশঙ্কামুক্ত। তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদের নেতৃত্বে একটি Read more

গলাচিপায় কাদেরিয়া চিশতিয়া অনুসারীদের ঈদ জামাত
গলাচিপায় কাদেরিয়া চিশতিয়া অনুসারীদের ঈদ জামাত

প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগেই ঈদুল আজহা উদযাপন করছেন পটুয়াখালীর গলাচিপা Read more

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ফজলুকে বিএনপির শোকজ
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ফজলুকে বিএনপির শোকজ

গত বছরের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি। রবিবার (২৪ আগস্ট) Read more

টাঙ্গাইলের ‘কুখ্যাত সন্ত্রাসী’ জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের ‘কুখ্যাত সন্ত্রাসী’ জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের গোপালপুরে  সন্ত্রাসী হামলায় ১৮ টি মামলার কুখ্যাত আসামী জাহাঙ্গীর মন্ডল ( চাকমা জাহাঙ্গীর) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী Read more

মাদকসহ বিজিবির হাতে আটক, ধামইরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত
মাদকসহ বিজিবির হাতে আটক, ধামইরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত

নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাহাদৎ হোসেন সাগর নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে দলীয় পদ ও সকল Read more

জীবিকার খোঁজে এসেছিলেন সাতকানিয়ায়, ফিরলেন লাশ হয়ে
জীবিকার খোঁজে এসেছিলেন সাতকানিয়ায়, ফিরলেন লাশ হয়ে

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ করিম (২১) নামের এক যুবকের লাশ নিখোঁজের ২৩ ঘণ্টা পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন