পাবনার ঈশ্বরদী সরকারী কলেজ শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। এসময় কলেজ চত্ত্বরে থাকা ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটে।বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী সরকারী কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র শিবিরকে গুপ্ত বলে তাদের কর্মকান্ড বিতর্কিত উল্লেখ করে গত মঙ্গলবার ঈশ্বরদী সরকারী কলেজে বিক্ষোভ করে কলেজ শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। তারই প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেন ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। একইদিন অবস্থান কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল।উভয়পক্ষ কলেজের সামনে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ করে দুই দল। এর মাঝে গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।এসময় কলেজ চত্ত্বরে থাকা ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের কার্যালয়ে ব্যাপক ভাংচুর করে শিবিরের নেতাকর্মীরা।বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে  উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় কলেজ গেটে পড়ে থাকা একটি তাজা ককটেল জব্দ করে পুলিশ।ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বলেন, ছাত্র শিবিরের নেতাকর্মীরা কলেজে বিক্ষোভ করবে এতে আমাদের কোন সমস্যা নেই। তবে আমাদের কাছে তথ্য আছে তারা বহিরাগতদের নিয়ে কলেজে নৈরাজ্য সৃষ্টি করবে। কিন্তু আমরা কলেজে যেকোন প্রকার নৈরাজ্য প্রতিহত করবো। তারা হামলা করলে প্রতিরোধ করেছি।সরকারী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, শিবিরকে গুপ্ত বলে তাদের বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে ছাত্রদল। তারা গতকাল বহিরাগতদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। সেখানে আমরা কেবল ছাত্রদের নিয়ে বিক্ষোভ করার সময় আমাদের মিছিলকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোঁড়েন ছাত্রদলের কর্মীরা। আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করলে তারা আমাদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে। ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেন বলেন, কলেজে ছাত্রদের নানা কর্মসূচী থাকবে এটা স্বাভাবিক। গতকাল ছাত্রদল করেছে আজ ছাত্রশিবির করবে বলে আমার কাছে অনুমতি চেয়েছে। তবে কলেজে ইনকোর্স পরীক্ষা চলছে বিধায় তাদের দুপুর ১২ টায় কর্মসূচীর সময় দেওয়া হয়েছে। এটা নিয়ে কেন তারা সংঘর্ষে জড়ালো বিষয়টি বোধগম্য নয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, আমাদের সদস্যরা ঘটনাস্থলে আছে। বহিরাগতদের প্রবেশে শতভাগ নিষেধাজ্ঞা নিশ্চিত করবো। সেই সাথে কলেজে চলমান পরীক্ষা যথাযথভাবে চলবে। আমরা আপাতত কোন কর্মসূচী কলেজে করতে দেব না। তবে বিষ্ফোরক কোন মামলা হলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ৮৬৪ জন প্রার্থীর ৫ Read more

তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম
তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক  মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। তার এ সফরের সার্বিক Read more

রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র
রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র

রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনও সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য Read more

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে শাটল ট্রেনের ছাদ থেকে লাফিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪ Read more

বোমা হামলার হুমকিতে কানাডার ছয়টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ব্যাহত
বোমা হামলার হুমকিতে কানাডার ছয়টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ব্যাহত

কানাডার রাজধানী ওটাওয়াসহ ছয়টি বড় শহরের বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এ ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা Read more

কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ, নীরব প্রশাসন
কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ, নীরব প্রশাসন

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট সংলগ্ন বেড়িবাঁধে বন বিভাগের সৃজনকৃত সবুজ বেষ্টনীর গাছ কেটে দোকান ঘর নির্মাণের অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন