রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন আটজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শুরু হওয়া এ ঘটনা রাত সাড়ে ৯টা পর্যন্ত চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ (এআই) দিয়ে তৈরি একটি আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ ওঠে ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে। তিনি ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলের সদস্য পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। জাইমা রহমানকে কটূক্তির অভিযোগে শাহবাগ থানায় মামলা করতে যান তারা।অন্যদিকে, সংশ্লিষ্ট ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেন, তার নামে ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে তিনি ও তার সহযোগীরা থানায় যান।থানায় দুই পক্ষ মুখোমুখি হলে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে থানার ভেতর ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা চালানো হয়। এ ছাড়া ডাকসুর আরেক নেতা এ বি জুবায়ের থানার ভেতরে আটকা পড়েন বলেও অভিযোগ করা হয়।রাত সোয়া ৮টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।এ বিষয়ে শাহবাগ থানার পুলিশ জানায়, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত
নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত

২০২৩ সালের জুলাই থেকে জাতীয় দলের বাইরে আছেন এবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে বোলিং করতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন এই পেসার। Read more

ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ১
ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ১

ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় বিদেশি পিস্তল, অস্ত্র ও গুলিসহ রাসেল মেম্বার নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ Read more

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা, লুটপাট
সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা, লুটপাট

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পশ্চিম সনমান্দী গ্রামে পূর্বশত্রুতার জেরে এক পরিবারের ওপর বারবার সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। Read more

হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে : চিকিৎসক
হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে : চিকিৎসক

চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র Read more

কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে ‘করুনী নিট কম্পোজিট লিমিটেড’-এর গার্মেন্টস শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।শ্রমিক, Read more

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন

রাজনৈতিক উদ্দেশে জরুরি অবস্থা ঘোষণার অপব্যবহার ঠেকাতে নতুন বিধান সংযোজনের বিষয়ে একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। রবিবার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন