সাধারণত জনসমক্ষে বেশ গম্ভীরভাবেই দেখা যায় শাহরুখপুত্র আরিয়ান খানকে। মুখে হাসি খুব একটা দেখা যায় না বললেই চলে। তবে এবার প্রিয় বন্ধুর বিয়ের আসরে ধরা দিলেন একেবারে ভিন্ন রূপে।ভিডিওতে দেখা যায় আরিয়ান খান বন্ধুর বিয়েতে ‘জুতা চুরাই’ রীতিতে বরের জুতো রক্ষা করতে গিয়ে কনের পক্ষের সঙ্গে মজার লড়াইয়ে মাতেন। কালো পাঠানি স্যুটে স্টাইলিশ লুকে তিনি ছিলেন প্রাণবন্ত, সাধারণত পাপারাজ্জিদের সামনে সংযত থাকা আরিয়ান, বন্ধুদের মাঝে হয়ে উঠেছেন একেবারে চনমনে-এমনটাই বলছেন নেটিজেনরা।ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মন্তব্যের বন্যা বয়ে গেছে। কেউ লিখেছেন, “রাজা খানের ছেলে যখন পাহারায়, তখন জুতো চুরি করা অসম্ভব!” আবার কেউ আরিয়ানের হাসিমুখ দেখে মুগ্ধ হয়ে বলেছেন, “হাসলে তাকে দারুণ লাগে, সবসময় এত গম্ভীর কেন!”প্রসঙ্গত, অভিনয় নয়, আরিয়ান বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের কাজকে। তার পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।  বর্তমানে তিনি তার পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকলেও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের
বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

সারাদেশের ন্যায় ৭ দফা দাবিতে বরিশালেও ব্লকেড কর্মসূচি করেছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে মহাসড়ক অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের Read more

শাহজালাল বিমানবন্দরে পাখি ঝুঁকিতে উড়োজাহাজ, আতঙ্কে পাইলটরা
শাহজালাল বিমানবন্দরে পাখি ঝুঁকিতে উড়োজাহাজ, আতঙ্কে পাইলটরা

পাখির সঙ্গে বিমানের দুর্ঘটনা। পাখির আঘাতে কয়েক দিন পরপর ক্ষতিগ্রস্ত হচ্ছে উড়োজাহাজ। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনাও ঘটছে। উড্ডয়ন Read more

তালেবানের শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা
তালেবানের শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

আফগানিস্তানে নারীদের ওপর দমন-পীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে Read more

‘সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই’
‘সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন সংসদে কথা বলেন, তখন Read more

লেস্টারে ফিরেই চমক দেখালেন হামজা
লেস্টারে ফিরেই চমক দেখালেন হামজা

ইংলিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে পোর্টসমাউথের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে লেস্টার সিটি। আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবে ফিরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন