সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে ৩২ রানে নেই ৩ উইকেট শুরুতেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই চাপ থেকে দলকে উৎড়ে তোলার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস।তাদের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান। শান্ত ২৩ আর লিটন ১২ রানে অপরাজিত আছেন।টস হারের হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই টস হারলো বাংলাদেশ। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে টাইগাররা।শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারই ফিরে গেছেন আগেভাগে। ওররকির টানা দুই ওভারে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরেছেন। সাইফ (০) খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন। ওররকির পরের ওভারে ইনসাইডেজ হয়ে বোল্ড হয়েছেন তামিম (০)।সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ওররকির তৃতীয় শিকার হয়ে ফেরেন ১৮ রান করে। ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় স্কুল গেইটে সড়কে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি
আনোয়ারায় স্কুল গেইটে সড়কে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের উপর এবং বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হেলে পড়েছে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি। এতে যে কোনো মুহূর্তে ঘটতে Read more

হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার (২৩ জুলাই) বিকালে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৪২৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৪২৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪২৮ জন হাসপাতালে ভর্তি Read more

বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল
বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল

বেনাপোলসহ সারাদেশের কাস্টমস কমিশনার পর্যায়ের ১১ জন কর্মকর্তাকে একসাথে বদলী করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম Read more

গাইবান্ধায় হ্যাকারের বাড়িতে অভিযান, বিপুল সরঞ্জাম উদ্ধার
গাইবান্ধায় হ্যাকারের বাড়িতে অভিযান, বিপুল সরঞ্জাম উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই হ্যাকারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন