সারাদেশের ন্যায় ৭ দফা দাবিতে বরিশালেও ব্লকেড কর্মসূচি করেছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে মহাসড়ক অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।এসময় অবিলম্বে তাদের ৭ দফা মেনে নেবার দাবি তোলেন। সেইসাথে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে বক্তব্য দেবার অভিযোগ এনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধরা।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার আহবায়ক ও কারিগরি ছাত্র আন্দোলনের বরিশালের আহবায়ক ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠুর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, পূর্ব ঘোষিত দাবিগুলোর রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিসহ নানান দাবি তুলে ধরেন তারা।পাশাপাশি আগামী ২৪ তারিখ বরিশালের বিভাগীয় মহাসমাবেশের ঘোষণা দেন। আর সেই সমাবেশ থেকে দাবি আদায়ের জন্য কঠোর আন্দোলনে গড়ে তোলার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
x
x

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

বিজ্ঞানী হত্যায় সহায়তাকারী আরও একজনকে ফাঁসি দিল ইরান
বিজ্ঞানী হত্যায় সহায়তাকারী আরও একজনকে ফাঁসি দিল ইরান

গত জুনে যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যার মিশনে ইসরায়েলকে সহায়তা করার অপরাধে রুজবেহ ভাদি নামে এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে Read more

পাহারাদারকে বেঁধে লুট: শ্যামপুরে ধরা পড়লো মূল আসামি
পাহারাদারকে বেঁধে লুট: শ্যামপুরে ধরা পড়লো মূল আসামি

রাজধানীর শ্যামপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত চাঞ্চল্যকর চুরি, ভাংচুর ও লুটপাটের ঘটনায় র‍্যাব-১০-এর অভিযানে দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার Read more

অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালী উমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠায় তার অপসারণের দাবিতে মানববন্ধন Read more

রাজধানীতে ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে আহত ৯
রাজধানীতে ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে আহত ৯

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিড়ে ৯ জনে আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে। আহতদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন