ইংলিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে পোর্টসমাউথের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে লেস্টার সিটি। আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবে ফিরে মাঠে নেমেই নজর কেড়েছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী।ম্যাচের ৬৫ মিনিটে রিকার্ডো পেরেরার বদলে মাঠে নামেন হামজা। তার উপস্থিতিতে মাঝমাঠে গতি ও নিয়ন্ত্রণ বাড়ে লেস্টারের। নির্ধারিত সময়ের শেষ দিকে আব্দুল ফাতাউয়ের ক্রস থেকে নেওয়া তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ে প্রায় ৩০ গজ দূর থেকে চমৎকার এক ক্রস দেন তিনি, কিন্তু লুকাস থমাস গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় জয় হাতছাড়া হয় স্বাগতিকদের।খেলা শুরুর পর থেকেই লেস্টার আক্রমণাত্মক ভঙ্গিতে এগোয়। ২৬ মিনিটে ডান দিক থেকে ফাতাউয়ের পাসে দারুণ ফিনিশিং করে প্রথম গোল করেন অ্যারন র‌্যামসি। লেস্টারের জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল। বিরতির আগে ফাতাউ নিজেও একটি শট নেন, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে পোর্টসমাউথের হয়ে জন সুইফট গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর লেস্টার একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোল আর পায়নি।এই ড্রয়ের ফলে ১০ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে লেস্টার সিটি। একই সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে পোর্টসমাউথ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আলাস্কায় শীর্ষ সম্মেলনের পর পুতিন যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাজি না হন তবে Read more

হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় একজন আটক
হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় একজন আটক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সোহানা নামের তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২২ Read more

আবহাওয়ার ঝুঁকি কাটিয়ে লিচু বাম্পার ফলন, দামে খুশি চাষিরা
আবহাওয়ার ঝুঁকি কাটিয়ে লিচু বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

প্রকৃতির বৈরী আচরণে চলতি বছর মৌসুমি ফল লিচুর ফলন কম হওয়ায় খানিকটা আক্ষেপ ছিল চাষিদের। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এবং  Read more

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান জানালেন মঈন খান
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান জানালেন মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার সিদ্ধান্ত নিতে পারে। Read more

রংপুরে ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক
রংপুরে ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক

রংপুরের তারাগঞ্জে জুহি নামের ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় নিহত শিশুর মা তুলশী রানীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন