সরকারি চাকরিতে মাদকাসক্ত প্রবেশ বন্ধে কঠোর অবস্থানে এবার নেমেছে সরকার। তারই ধারাবাহিতার অংশ হিবেসে পুলিশ বাহিনীকে মাদকমুক্ত পুলিশ বাহিনী গড়ার লক্ষ্যে চলমান বিশেষ ‘শুদ্ধি অভিযানে’র অংশ হিসেবে পুলিশ সদস্যদের এই পরীক্ষার আওতায় আনা হয়েছিল। তারই অংশ হিবেসে বরিশাল জেলা পুলিশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেমন বরিশাল জেলা পুলিশের উজিরপুর মডেল থানার দুই সদস্যের ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) ফলাফল পজিটিভ এসেছে। বরিশাল জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় প্রাথমিকভাবে দুইজনের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। তদন্তের স্বার্থে এবং ফলাফল চূড়ান্তভাবে নিশ্চিত হতে অভিযুক্ত ওই দুই পুলিশ সদস্যের পরিচয় এখনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষার ফল পুনঃযাচাই করতে তাদের নমুনা পুনরায় পরীক্ষার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই দুই সদস্যকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করে রাখা হয়েছে। জেলা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, মাদকমুক্ত বাহিনী নিশ্চিত করতে জেলার ১০টি থানার সব সদস্যকে পর্যায়ক্রমে এই ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উজিরপুর থানার সদস্যদের নমুনা নেওয়া হয়। এ বিষয় বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিশ্চিত করে বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান বলেন, ‘পুলিশ সদস্যদের দেহে মাদকের উপস্থিতি পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ পর্যাক্রমে সকল থাকার পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!
কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!

কেরানীগঞ্জের কদমতলী চার লেন সড়কটির প্রস্থ ৯০ ফুট। এর মধ্যে প্রায় ৬০ ফুটই দখল হয়ে আছে। যানবাহন চলাচল ও পথচারীদের Read more

খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক
খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক

ভোলার চরফ্যাশন উপজেলার একটি আঞ্চলিক সড়ক দীর্ঘ ৫ বছর ধরে খানাখন্দে ভরা। প্রতিদিন হাজারো মানুষ এই বেহাল পথে চলাচল করতে Read more

প্রথম আলো কার্যালয়ের আগুন পুরোপুরি নিভেছে
প্রথম আলো কার্যালয়ের আগুন পুরোপুরি নিভেছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর Read more

চার ক্রিকেটার দলে ভিড়িয়েছে চট্টগ্রাম
চার ক্রিকেটার দলে ভিড়িয়েছে চট্টগ্রাম

নানা নাটকীয়তা আর সমালোচনার মুখে শেষ মুহূর্তে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম Read more

নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন Read more

একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা
একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দু’টি একই দিনে ঘটাকে ‘সংকেতপূর্ণ’ বলে মনে করছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন