আসন্ন সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জামায়াতে ইসলামী ও তাদের শরিক দলগুলোর সমন্বয়ে গঠিত জোটের ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় জোটের একজন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ বুধবার (২২ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত নয়জন প্রার্থীর সবার মনোনয়নপত্রই বৈধ হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এবং প্রচার ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু। এছাড়া সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদ, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ এবং জুলাই বিপ্লবের শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমের মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে।জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন।অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্রটি বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। সংশ্লিষ্টরা তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য ও নথি উপস্থাপনে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানা গেছে।ছবি: সংগৃহীত

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবলিক ফিগার হিসেবে বেঁচে থাকার ভারটা অসম্ভব বেশি: তাহসান
পাবলিক ফিগার হিসেবে বেঁচে থাকার ভারটা অসম্ভব বেশি: তাহসান

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই Read more

দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের
দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের

ভারতের দিল্লিতে ভারী বৃষ্টির জেরে মন্দিরের দেওয়াল ভেঙে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে Read more

সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল
সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল

ছোটবেলায় বাসায় লাইট-ফ্যানের সুইচ না বন্ধ করার জন্য প্রায়ই বকাঝকা করেন বাবা-মা। সেই সময় এগুলো বিরক্তিকর মনে হলেও এখন বড় Read more

বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় গ্রেনেড উদ্ধার
বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় গ্রেনেড উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়ে সবজি চাষ করার সময় একটি গ্রেনেড পাওয়া গেছে। খবর Read more

মাগুরায় পুড়ে গেছে প্রায় ১০ একর জমির ধান, দিশেহারা কৃষক
মাগুরায় পুড়ে গেছে প্রায় ১০ একর জমির ধান, দিশেহারা কৃষক

মাগুরা সদর উপজেলার গোপালগ্রামের শিয়ালজুড়ি মাঠে প্রায় ১০ একর জমির ধানে পোড়াভাব দেখা দিয়েছে। এতে ক্ষতির মুখে রয়েছে ৩০ জনেরও Read more

ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এমনটাই দাবি করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন