পবিত্র মসজিদ আল আকসার মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ (৬৬) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।রবিবার (১৯ এপ্রিল) আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।এর আগে শনিবার (১৮ এপ্রিল) তিনি মারা যান। এরপর রবিবার আল আকসা মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।নাজি আল কাজ্জাজ জেরুজালেমের বাব আল সিলসিলা এলাকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি আল আকসার পরিবেশে বেড়ে ওঠেন।১৯৭৮ সালে খুব অল্প বয়সেই তিনি মুয়াজ্জিন হিসেবে দায়িত্বপালন শুরু করেন। এটি ছিল তার পারিবারিক পেশা। জেরুজালেমের আল কাজ্জাজ পরিবার বহু প্রজন্ম ধরে আল আকসায় আজান দেওয়ার জন্য পরিচিত।মিসরের ধর্মবিষয়ক মন্ত্রী ওসামা আল আজহারি এক বিবৃতিতে শেখ আল কাজ্জাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।তিনি বলেন, নাজি আল কাজ্জাজ আল আকসা মসজিদের সেবায় নিবেদিত একটি জীবন অতিবাহিত করেছেন। তার সুমধুর কণ্ঠ কয়েক দশক ধরে জেরুজালেমবাসী ও দর্শনার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল।বিবৃতিতে আরও বলা হয়, তিনি আন্তরিকতা ও নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত ছিলেন। তিনি তার পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আজানের ঐতিহ্যের ধারক ছিলেন। তার কণ্ঠ আল-আকসার পরিচয় ও চেতনার জীবন্ত প্রতীক হিসেবে বিবেচিত হতো।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুসরাত-যশের নতুন পোস্টে জোরালো হলো বিচ্ছেদের গুঞ্জন
নুসরাত-যশের নতুন পোস্টে জোরালো হলো বিচ্ছেদের গুঞ্জন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের মধ্যে কয়েক দিন ধরেই চলছে বিচ্ছেদ গুঞ্জন। এ দম্পতির সম্পর্কে নাকি দূরত্ব Read more

এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত।বুধবার (৩০ Read more

পাবনায় শিকারির হাত থেকে উদ্ধার করা ৪টি সরালি পাখি অবমুক্ত
পাবনায় শিকারির হাত থেকে উদ্ধার করা ৪টি সরালি পাখি অবমুক্ত

পাবনা শহরের বড় বাজার এলাকা থেকে শিকারির হাত থেকে উদ্ধার করা চারটি পাতি সরালি পাখি অবমুক্ত করেছেন ‘নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ Read more

পত্রিকা: ‘চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ডিটেনশন’
পত্রিকা: ‘চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ডিটেনশন’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে প্রাথমিক বাছাইয়ে বাদ এনসিপিসহ সব দল, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থ চায়নি আ’লীগ সরকারই, Read more

বাড়তে পারে দিনের তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা
বাড়তে পারে দিনের তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।মঙ্গলবার (২৬ Read more

হাপরের ফোঁসফাঁস ও হাতুড়িপেটার শব্দে মুখর কামারশালা
হাপরের ফোঁসফাঁস ও হাতুড়িপেটার শব্দে মুখর কামারশালা

আগামী ৭ জুন মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। তাই এই ঈদকে সামনে রেখে এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন