কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত।বুধবার (৩০ এপ্রিল) রাতে পাকিস্তানের মালীকানাধীন সব ধরনের পাকিস্তানি উড়োজাহাজ ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না বলে ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে, যা আগামী ২৩ মে পর্যন্ত বহাল থাকবে। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ‘নোটাম’ (নোটিস টু এয়ারম্যান) জারি করে জানায়, এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত বা ভাড়া ও ইজারা নেয়া কোনো বাণিজ্যিক কিংবা সামরিক বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর আগে গত সোমবার পাকিস্তানও ভারতের উড়োজাহাজের জন্য তার দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।তবে পাল্টাপাল্টি এমন পদক্ষেপের ঘোষণার আগে থেকেই উভয় দেশ এক অপরের আকাশসীমা এড়াতে শুরু করে বলে প্রতিবেশী দেশ দুটির সংবাদমাধ্যমের খবর।প্রতিবেদনে বলা হয়, ভারতের এ সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেতে পাকিস্তানের উড়োজাহাজের অনেকটা বেশি পথ পাড়ি দিতে হবে। চীন ও শ্রীলঙ্কার ওপর দিয়ে যেতে হবে দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশিয়ানিয়ার দেশগুলোতে যেতে।এতদিন এসব গন্তব্যে যেতে সাধারণত পাকিস্তানের উড়োজাহাজ ভারতের ওপর দিয়ে যাতায়াত করে থাকে। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানের এয়ারলাইন্সগুলোর ব্যয় বাড়বে, সময়ও বেশি লাগবে।অপরদিকে পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ভারতের অনেক ‍উড়োজাহাজকেও একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। পাড়ি দিতে হচ্ছে বড় পথ। পহেলগাম হামলার পর গত এক সপ্তাহ ধরে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়।পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এই আবহেই গত মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন বলে খবরে বলা হয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘পাকিস্তান আগবাড়িয়ে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেয়া হলে কঠোর জবাব দেয়া হবে।’ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) চারটি রাফায়েল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে ‘টহল’ দিতে দেখা গেছে। এরপর পিএএফের বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলো দেখতে পায়।পিএএফের কঠোর পদক্ষেপের ফলে, ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।  নিরাপত্তা কর্মকর্তারা আরও জানান, পিএএফ জেটগুলো তাদের টহল দেয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে সনাক্ত করে, যার ফলে রাফায়েল জেটগুলো তাড়াহুড়ো করে পিছু হটে যায়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা
সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউত দখল Read more

রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার
রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রায়হান রনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে Read more

ময়মনসিংহে দু্র্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
ময়মনসিংহে দু্র্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের Read more

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি তুলে নতুন একটি প্রস্তাব তোলা হয়েছে। Read more

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ পাশে Read more

ইরানে ডাকাতির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
ইরানে ডাকাতির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ইরানে সশস্ত্র ডাকাতির দায়ে তিনজন পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা। বুধবার তাদের মৃত্যুদণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন